অজ্ঞাত নম্বর থেকে এনসিপি নেতাকে হত্যার হুমকি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা জয়নাল আবেদীন শিশিরকে অজ্ঞাতনামা ব্যক্তির পক্ষ থেকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি সন্ধ্যা আনুমানিক ৪টা ৫৪ মিনিটে নিজ বাসায় অবস্থানকালে একটি বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কল ও বার্তার মাধ্যমে হুমকি পান জয়নাল আবেদীন শিশির। কলদাতা নিজের পরিচয় গোপন রেখে তাকে রাজনৈতিক ও শ্রমিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ দেয়। অন্যথায় তাকে ও তার পরিবারের সদস্যদের ক্ষতি করা হবে বলে হুমকি দেওয়া হয়।

জিডিতে উল্লেখ করা হয়, জয়নাল আবেদীন শিশির জাতীয় নাগরিক পার্টির সঙ্গে যুক্ত এবং শ্রমিক অধিকার নিয়ে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। হুমকির বিষয়টি গুরুতর ও উদ্বেগজনক উল্লেখ করে ভবিষ্যতে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনগত সুরক্ষা চেয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি করেন।

হাতিরঝিল থানা সূত্র জানায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম