নীতির লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জামায়াত আমিরের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এক ফেসবুক স্ট্যাটাসে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশে নীতিনির্ভর প্রতিযোগিতার আহ্বান জানিয়েছেন।

স্ট্যাটাসে তিনি বলেন, তিনি তাঁর রাজনৈতিক প্রতিপক্ষদের স্বাগত জানান এবং কে জনগণের সেবা সবচেয়ে ভালোভাবে করতে পারে—সে বিষয়টি নিয়ে চিন্তা ও ভাবনার লড়াইয়ে অংশ নেওয়ার আহ্বান জানান।

জামায়াত আমির বলেন, সহিংসতার পথ পরিহার করে নীতি, কর্মসূচি ও জনসম্পৃক্ত আলোচনার মাধ্যমে এগিয়ে যেতে হবে। জনগণের কথা শোনা, তাদের মতামতের ভিত্তিতে নীতি প্রণয়ন এবং সেই নীতিগুলো নিয়ে উন্মুক্ত বিতর্কের মধ্য দিয়েই দেশের কল্যাণ নিশ্চিত করা সম্ভব। নিয়মিত জনসংযোগ ও আলোচনার মাধ্যমে জামায়াতে ইসলামী ভিন্নধর্মী রাজনৈতিক চর্চার দৃষ্টান্ত স্থাপন করছে বলেও তিনি দাবি করেন।

ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, অতীতেও জনগণ সহিংসতা প্রত্যাখ্যান করেছে, বর্তমানে করছে এবং ভবিষ্যতেও করবে। এভাবেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জামায়াত আমিরের এই স্ট্যাটাসটি শেয়ার করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়িম উত্তর দেন, নীতিনির্ভর আলোচনা ও বিতর্ক আয়োজন করতে ডাকসু আগ্রহী এবং প্রস্তুত রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক