রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনি পরিচালনা অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আরিফুর রহমান দোলন বলেন, 'মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। নীতির প্রশ্নে আমি কখনো আপস করিনি এবং ভবিষ্যতেও করবো না।'
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে দোলন বলেন, 'ভোট বিভক্ত না করে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করা সময়ের দাবি। সেই লক্ষ্যেই আমি ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।'
দোলনের যোগদান ও সমর্থনকে স্বাগত জানিয়ে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, 'ফরিদপুর-১ আসনের মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।'
এ সময় নজরুল ইসলাম খান বলেন, 'মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তির বিরুদ্ধে সবাইকে একজোট হতে হবে। দেশের মানুষ একটি উৎসবমুখর নির্বাচনের অপেক্ষায় রয়েছে।'