১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্টও ব্যর্থ হবে: নাহিদ ইসলাম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
যদি ১২ ফেব্রুয়ারি ব্যর্থ হয়, তাহলে ৫ আগস্টও ব্যর্থ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের ১১-দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডায় নির্বাচনি জনসভায় এ মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, 'আমরা ৫ আগস্ট যেভাবে সফল হয়েছি, ১২ ফেব্রুয়ারিও ঠিক সেইভাবে বিজয়ী হবো। ইনশাআল্লাহ, আমরা ঘরে বিজয় নিয়ে ফিরব।'

তিনি বলেন, 'ঢাকা-১১ এলাকায় পর্যাপ্ত খেলার মাঠ, স্কুল ও হাসপাতাল নেই। সরকারি হাসপাতাল নেই, সরকারি উচ্চ বিদ্যালয় নেই এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাত্র ১৫টি। বর্ষাকালে প্রায় ৬০ শতাংশ রাস্তা সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে যায়। এলাকায় মাত্র ৩০–৩৫ শতাংশ এলাকা পরিকল্পিত ড্রেনেজ সিস্টেমের আওতায় রয়েছে, বাকি ৭০ শতাংশ জল নিষ্কাশনের জন্য অপরিকল্পিত নর্দমা ও খাল ব্যবহৃত হচ্ছে।'

নাহিদ অভিযোগ করে বলেন, 'ঢাকা-১১ এর উন্নয়ন না হওয়ার পেছনের প্রধান কারণ রাজনৈতিক । সেই রাজনৈতিক কারণটি হচ্ছে ভূমিদস্যু। রামপুরা ও শাহজাদপুর খালসহ নদ-নদী দখল ও ভরাট করা হয়েছে। এলাকার শত শত খাস জমি ও জলাশয় দখল হওয়ায় শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী