বাবারা ভোট চাও, গীবত গেয়ে গুনাহ করার দরকার নাই': মির্জা আব্বাস

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
'বাবারা ভোট চাও, নির্বাচন করো। দেশের জন্য আগামীতে কি করবা সেটা বলো। অন্যজনের গীবত গেয়ে যত সময় নষ্ট করো। যত গুনাহ করো এই কাজটা করার তো দরকার নাই' বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে ব্যবসায়ী ও ফ্ল্যাট মালিকদের সঙ্গে এক নির্বাচনী মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, 'আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের জন্য বিএনপিকে গত ১৭ বছর ধরে নানা ত্যাগ ও কষ্ট সহ্য করতে হয়েছে। বহু নেতাকর্মী কারাবরণ করেছেন, আর দলের চেয়ারপারসন প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন। দেশনেত্রীকে পরিকল্পিতভাবে ‘স্লো পয়জনিং’-এর মাধ্যমে হত্যা করার চেষ্টা করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'দীর্ঘ ত্যাগের বিনিময়ে জনগণ তাদের ভোটাধিকার রক্ষা করেছে। তাই আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে একযোগে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে।'

মির্জা আব্বাস অভিযোগ করেন, একটি গোষ্ঠী জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, 'সরকারের ভেতরেই কিছু ব্যক্তি এখনো আওয়ামী লীগের স্বার্থে কাজ করছে। তারা চায় নির্বাচন না হোক এবং বিএনপি যেন নির্বাচনে জয়ী হতে না পারে।'

বিদেশে বসে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে মির্জা আব্বাস বলেন, 'সাহস থাকলে দেশে এসে রাজনীতি করুন। দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলুন, জনগণের কাছে ভোট চান। অন্যের সমালোচনা আর গীবত করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী