ইরানের পানি পাম্পিং স্টেশনে মার্কিন হামলা, হতাহত ৫

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ইরানের খুজেস্তান প্রদেশের মাহশাহর শহরের একটি কৃষি পানি পাম্পিং স্টেশনে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। সোমবার (১৩ জুলাই) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।

খুজেস্তানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মাহশাহরের ওই পানি পাম্পিং স্টেশন লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে একজন প্রাণ হারান এবং আরও চারজন আহত হন।

নিরাপত্তা ও আইনশৃঙ্খলা–বিষয়ক ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতি বলেন, সোমবার ভোরে এ হামলার ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই স্থাপনার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

তিনি আরও জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং জরুরি ও স্বাস্থ্যসেবা বিভাগের কর্মীরা তাদের শারীরিক অবস্থার নিবিড় পর্যবেক্ষণ করছেন।

এদিকে ইরানের বন্দরনগরী বন্দর আব্বাস এবং হরমুজ প্রণালির কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে ইরানের বার্তা সংস্থা মেহের ও ফার্স নিউজ এ তথ্য জানায়। তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

এর কিছুক্ষণ পর কেশম দ্বীপের গভর্নর হোসেইন আমির জানান, শত্রুপক্ষের ছোড়া ১০ থেকে ১১টি বস্তু, যা সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে, দ্বীপটিতে আঘাত হেনেছে।

বার্তা সংস্থা ইরনার কাছে তিনি বলেন, হামলাগুলো সামরিক স্থাপনা লক্ষ্য করেই চালানো হয়েছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এর আগে রোববার রাতজুড়ে ইরানের উপকূলীয় বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্র ব্যাপক হামলা চালায়। এর জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলের পাঁচটি আরব দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী