হরমুজ প্রণালিতে আইআরজিসির কড়াকড়ি, গতিপথ বদলাতে বাধ্য ৬ জাহাজ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ওমান করিডোর দিয়ে চলাচলের সময় অন্তত ছয়টি বাণিজ্যিক জাহাজ তাদের নির্ধারিত পথ পরিবর্তন করেছে। সামুদ্রিক গোয়েন্দা ও তথ্যবিশ্লেষক প্রতিষ্ঠান উইন্ডওয়ার্ড জানিয়েছে, ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর জোরালো টহল ও নজরদারির কারণেই জাহাজগুলো এই সিদ্ধান্ত নেয়।

উইন্ডওয়ার্ডের তথ্য অনুযায়ী, শনিবার থেকে ওমানের জলসীমার কাছাকাছি চলাচলকারী জাহাজগুলোর ওপর বাড়তি নজরদারি শুরু করে ইরান। এর পর ওমান করিডোরে থাকা ছয়টি জাহাজের মধ্যে দুটি জাহাজ দিক পরিবর্তন করে ইরানের জলসীমার দিকে অগ্রসর হয়। অন্য চারটি জাহাজ ওমান করিডোর ব্যবহার না করে আবার পারস্য উপসাগরমুখী হয়ে ফিরে যায়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে হরমুজ প্রণালিতে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজগুলোর সঙ্গে নিয়মিত রেডিও যোগাযোগ করছে আইআরজিসি নৌবাহিনী। জাহাজগুলোকে সতর্ক করে বলা হচ্ছে, ইরান ঘোষিত ‘নিরাপদ রুট’ ছাড়া অন্য কোনো করিডোর ব্যবহার না করতে।

বিশ্লেষকদের ধারণা, ওমান করিডোর দিয়ে পশ্চিমা বা সন্দেহভাজন বিদেশি জাহাজের চলাচল নিয়ন্ত্রণে রাখতেই তেহরান এমন কঠোর অবস্থান নিয়েছে। এতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথকে ঘিরে উদ্বেগ আরও বেড়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. জামায়াতের নিয়োগে স্বচ্ছতা নেই, শিবির করাই একমাত্র যোগ্যতা: ছাত্রদল সভাপতি সদ্য. গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ সদ্য. ১০৩ এনওসি বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. জামায়াতের নিয়োগে স্বচ্ছতা নেই, শিবির করাই একমাত্র যোগ্যতা: ছাত্রদল সভাপতি সদ্য. গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ সদ্য. ১০৩ এনওসি বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প