হরমুজ কয়েকডজন পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিকে ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ হিসেবে উল্লেখ করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সাবেক কমান্ডার এবং সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই। তাঁর ভাষায়, এই নৌপথ ‘কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’।

মোহসেন রেজাই বলেন, ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তেহরান হরমুজ প্রণালিকে নিজেদের প্রতিরোধ কৌশলের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করে এবং এর সুরক্ষা অব্যাহত রাখবে।

ইরানের বার্তা সংস্থা আইএসএনএর প্রতিবেদনে সর্বোচ্চ নেতার এই উপদেষ্টাকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘এই কৌশলগত পথটি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। ইরান এটি রক্ষা করবে।’

অন্যদিকে তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, রেজাই হরমুজ প্রণালিকে ইরানের প্রতিরক্ষা কৌশলের অপরিহার্য অংশ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ সুরক্ষায় এই নৌপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরান স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হলেও সম্প্রতি আবারও দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালিতে নৌযান চলাচলে বাধা দেওয়ার অভিযোগ এনে দেশটির উপকূলীয় এলাকায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী