দামেস্কে দফায় দফায় বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা ফরাসি প্রেসিডেন্ট

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

সিরিয়ার রাজধানী দামেস্কে মঙ্গলবার দফায় দফায় শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যে হোটেলে অবস্থান করছিলেন, তার কাছাকাছি এলাকায় এসব বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ১৮ জন আহত হয়েছেন। তবে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ নিরাপদে রয়েছেন।

আল জাজিরার এক প্রতিবেদকের তথ্য অনুযায়ী, দেশটির পর্যটন মন্ত্রণালয় এবং একটি হোটেলের আশপাশে বিস্ফোরণগুলো ঘটে। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠকের জন্য ওই হোটেলেই ম্যাক্রোঁর অবস্থান করার কথা ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হোটেলের কাছাকাছি এলাকা থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। এদিকে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে প্রেসিডেন্ট প্রাসাদে আহমেদ আল-শারা ফ্রান্সের প্রেসিডেন্টকে স্বাগত জানিয়েছেন।

ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, ইমানুয়েল ম্যাক্রোঁ নিরাপদে আছেন। প্রেসিডেন্ট আল-শারার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার পর তিনি কোনো বিস্ফোরণের শব্দ শোনেননি এবং তার সফর পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী চলছে।

সিরিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণস্থল ঘিরে রাখা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা আল জাজিরাকে জানান, ব্যস্ত একটি সড়কে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে দেখা হচ্ছে। তবে প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক শেষে পিপলস প্যালেসে যাওয়ার পথে ফ্রান্সের প্রেসিডেন্টের গাড়িবহরকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়েছিল কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী