সারাদেশ
বোরহানউদ্দিনে বাজারে অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বেল্লাল কান্নাজড়িত কণ্ঠে বলেন, 'রাত ২টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যাই। পরে ভোরে আগুন লাগার খবর পেয়ে এসে দেখি আমার দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। দোকানে নগদ টাকা, সার-কীটনাশক, বিকাশের সিম, গ্যাস সিলিন্ডারসহ বিপুল পরিমাণ মালামাল ছিল। কিছুই বের করতে পারিনি। সব মিলিয়ে আমার প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে।'
চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনায় ৫ বছর বয়সী আরেক ছেলে গুরুতর আহত হয়েছে।গতকাল শনিবার দিবাগত রাতে পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিএনপির সমর্থকের ফেসবুক পোস্টে হা হা রিঅ্যাক্টের জেরে হামলা, ছেলেকে বাঁচাতে গিয়ে নিহত মা
কক্সবাজারের উখিয়ায় বিএনপির সমর্থক এক যুবকের ফেসবুক পোস্টে হা হা রিঅ্যাক্ট দেওয়ার জেরে হামলায় সৈয়দা খাতুন (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সৈয়দা খাতুন স্থানীয় বাসিন্দা সব্বির আহমেদের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি টাইপালং এলাকার একটি মাদ্রাসার দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান লেখা হয়। কে বা কারা এ দেয়াললিখনের সঙ্গে জড়িত, তা নিয়ে কয়েক দিন ধরে এলাকায় আলোচনা চলছিল। এ নিয়ে উত্তেজনার মধ্যেই স্থানীয় এনজিওকর্মী ইমরানকে ছাত্রলীগের সমর্থক আখ্যা দিয়ে হামলার অভিযোগ ওঠে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। ছেলেকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হন সৈয়দা খাতুন।
আনোয়ারায় মাদরাসা ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ঘটনায় গ্রেফতার ১
আনোয়ারায় থানায় তৃতীয় শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মো. ফারুক (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ফারুক আনোয়ারা উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা হাড়িয়া পাড়া এলাকার বাসিন্দা। সোমবার (১ জুন) ভোরে রাউজান উপজেলার পাহাড়তলী মহামুনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কক্সবাজারে আদালত চত্বরে গুলি, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৩ জন আহত
কক্সবাজার জেলা জজ আদালত চত্বরে প্রতিপক্ষের গুলিতে স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ অন্তত ৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন গুলিবিদ্ধ। তবে তাঁদের বিস্তারিত পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। রোববার (২৪ মে) বেলা সোয়া ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আদালত প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ মিলল পদ্মায়
স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্রে জানা গেছে, গত ১১ মে রাত ১টার দিকে ৫৩ বিজিবির জহুরপুর টেক বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২৩/৭-এস এলাকার কাছ দিয়ে ১০ থেকে ১৫ জনের একটি দল অবৈধভাবে গরু আনার উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। ওই দলে শওকত আলীও ছিলেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বিজিবির কাছে কোনো লিখিত অভিযোগ করা হয়নি।
সিরাজগঞ্জে ব্রিজের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
সিরাজগঞ্জের সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চণ্ডিদাসগাতী এলাকায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। সোমবার সকালে চণ্ডিদাসগাতী ব্রিজের নিচে পানিতে লাশটি ভাসতে দেখা যায়। প্রাথমিকভাবে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। চণ্ডিদাসগাতী ৬ নম্বর ওয়ার্ডের সদস্য রুহুল আমিন সজল বলেন, সকালে স্থানীয়রা চণ্ডিদাসগাতী ব্রিজের নিচে পানিতে লাশটি ভাসতে দেখে। পরে লাশটি তীরে আনলে দেখা যায়, এটি এক বৃদ্ধ ব্যক্তির মরদেহ। এরপর পুলিশে খবর দেওয়া হয়। স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময়ে অজ্ঞাত ব্যক্তিকে এখানে ফেলে দেওয়া হয়েছে।
আখাউড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষিযন্ত্র বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর আধুনিক কৃষিব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (৮ জুন) সকালে উপজেলা পরিষদের সামনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ২০২৫–২৬ অর্থবছরে কুমিল্লা অঞ্চলে বাস্তবায়নাধীন ‘টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রকল্পভুক্ত কৃষক গ্রুপের সদস্যদের মধ্যে এ কৃষিযন্ত্র বিতরণ করা হয়। বিতরণকৃত যন্ত্রপাতির মধ্যে রয়েছে ধান কর্তনযন্ত্র (রিপার) ৪টি, এলএলপি (জমিতে পানি দেওয়ার যন্ত্র) ৫ সেট ও ফিতা টি-পাইপ, ২টি ভুট্টা মাড়াইযন্ত্র এবং ১২টি হ্যান্ড স্প্রেয়ার। ৭টি গ্রুপের মধ্যে এসব যন্ত্রপাতি বিতরণ করা হয়।
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যু ঘিরে চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দীর্ঘ সময় মরদেহ আটকে রেখে মৃত রোগীর ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দেওয়ার অভিযোগ উঠেছে চিকিৎসকদের বিরুদ্ধে। শনিবার (১৩ জুন) দুপুর আড়াইটার দিকে হাসপাতালের পরিচালকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এর আগে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগের কার্যক্রম বন্ধ ছিল। কান ধরে ওঠবস করানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়।
তিন বছরেও শেষ হয়নি এক কিলোমিটার সড়ক নির্মাণ
এলজিইডি উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সড়কটির নির্মাণকাজ পায় কুড়িগ্রামের “অনি ট্রেডার্স” নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২৩ সালে কার্যাদেশ দেওয়া হয় এবং ২০২৪ সালের মধ্যেই কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় ইতোমধ্যে দুই দফা সময় বাড়ানো হয়েছে। এরপরও কাজ সম্পন্নের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।
বৈষম্যবিরোধী নেতাকে হাত করে নিজ দলের নেতাকে পেটালেন ছাত্রদলের আহ্বায়ক
এসময় বক্তারা বলেন, সিরাজগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা তার নিজ দলের নেতাকে বহিষ্কৃত শিবির নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মুনতাসির হাসান মেহেদী এবং তার দলবল দিয়ে হামলা করিয়েছেন। একজন ছাত্রদলকর্মী কীভাবে আরেকজন ছাত্রদলকর্মীকে অন্য দলের লোকজন দিয়ে এভাবে আহত করতে পারে। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি। পাশাপাশি এ ঘটনায় সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা ছাত্রদলের দৃষ্টি আকর্ষণ করছি।
ডিবি পরিচয়ে যুবশক্তি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ
সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীরা এনসিপির ২২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় অয়ন রহমান খানকেও আসামি করা হয়। এ ঘটনায় এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা অভিযোগ করে বলেন, 'মিথ্যা মামলায় নেতাকর্মীদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। অথচ আমাদের দায়ের করা মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।'