বৈষম্যবিরোধী নেতাকে হাত করে নিজ দলের নেতাকে পেটালেন ছাত্রদলের আহ্বায়ক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২

সিরাজগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান শেখের ওপর হামলার অভিযোগে কলেজ ছাত্রদলের পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, সিরাজগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা তার নিজ দলের নেতাকে বহিষ্কৃত শিবির নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মুনতাসির হাসান মেহেদী এবং তার দলবল দিয়ে হামলা করিয়েছেন। একজন ছাত্রদলকর্মী কীভাবে আরেকজন ছাত্রদলকর্মীকে অন্য দলের লোকজন দিয়ে এভাবে আহত করতে পারে। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি। পাশাপাশি এ ঘটনায় সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা ছাত্রদলের দৃষ্টি আকর্ষণ করছি।

বক্তারা আরও বলেন, জুয়েল রানা সাধারণ ছাত্রছাত্রীদের হোস্টেলে সিট পাইয়ে দেওয়ার নামে বাণিজ্য করে থাকেন। তার বিরুদ্ধে কেউ কোনো কথা বললে তাকে মারধর করা হয়। তার এমন কার্যকলাপের কারণে দলের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।

মানববন্ধনে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, কলেজ ছাত্রদলের সদস্যসচিব আরিফুল ইসলাম রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোমান আলিফ, যুগ্ম আহ্বায়ক মারুফ আহমেদ, ফয়সাল আহমেদ মারুফ, সিয়াম আহমেদ, সদস্য মোবারক হোসেনসহ কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২ জুন বহিষ্কৃত শিবির নেতা ও বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক মুনতাসির হাসান মেহেদী তার দলবল নিয়ে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান শেখের ওপর অতর্কিত হামলা চালান। এসময় শারীরিকভাবে আহত হন রায়হান। রায়হানের অভিযোগ, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে মুনতাসিরকে দিয়ে জুয়েল এ ঘটনা ঘটিয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ক্রেতাশূন্যতায় বন্ধ শান্তিনগরের কর্ণফুলী গার্ডেন সিটি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ক্রেতাশূন্যতায় বন্ধ শান্তিনগরের কর্ণফুলী গার্ডেন সিটি