সারাদেশ
চুয়াডাঙ্গার সীমান্তে আবারো ১১ জনকে পুশইনের চেষ্টা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ও সীমান্তেবর্তি বাংলাদেশীদের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। রোববার (১৪ জুন) ভোর প্রায় ৫টার দিকে দর্শনা-গেদে সীমান্তের ৭৬-৭৭ নম্বর মেইন পিলারের নিকটবর্তী এলাকা দিয়ে ১১ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ৮ পুরুষ ও ৩ জন নারী রয়েছেন।
৪০০ বছরের জ্বীনের বাদশা পরিচয়ে প্রতারণা, অতঃপর গ্রেপ্তার...
৪০০ বছর বয়সী জ্বীনের বাদশা পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন এবং অনলাইন অ্যাপসের মাধ্যমে প্রতারণা করে শতাধিক মানুষের কাছ থেকে প্রায় ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আব্দুল হামিদ (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) দুপুর ১টার দিকে সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ।
কক্সবাজারে রেস্তোরাঁয় খাবার খেয়ে অসুস্থ ৩০ পর্যটক
পর্যটন নগরী কক্সবাজার-এর সুগন্ধা পয়েন্টের আল-গণী রেস্তোরাঁয় খাবার খেয়ে অন্তত ৩০ জন পর্যটক অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার রাতে রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষা সফরের একটি দল এ ঘটনার শিকার হয়। পরে অসুস্থদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
রেকর্ড ২৯ কার্যদিবসে মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৬ জুন সকালে চাঁদপুর গ্রামের মাঠে ৯ বছর বয়সী এক শিশু তার কৃষিজীবী বাবার জন্য সকালের নাস্তা নিয়ে যাচ্ছিল। ওই সময় মাঠে ঘাস কাটছিল ঘাতক শাকিল হোসেন। নির্জন মাঠে শিশুটিকে একা পেয়ে সে জোরপূর্বক ধর্ষণ করে। শাকিলের হাত থেকে কোনোমতে রক্ষা পেয়ে শিশুটি কাঁদতে কাঁদতে মাঠে থাকা বাবার কাছে গিয়ে ঘটনাটি জানায়। গুরুতর অবস্থায় ওই দিনই শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তার বাবা বাদী হয়ে গাংনী থানায় শাকিলকে একমাত্র আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী শিশুসহ নিহত ৪
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দিগন্ত পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। সোমবার দুপুর ১২টার দিকে সরাইল উপজেলার ভৈষামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন- সরাইল উপজেলার শাহবাজুরের আরস আলী মুন্সি (৭০) ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌসুমি দাস (৩০)। সরাইলের খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, হবিগঞ্জের মাধবপুর বাস স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে দিগন্ত পরিবহনের একটি বাস ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মেড্ডা বাস স্ট্যান্ডে আসছিল। পথে বৈশ্বামোড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে চাকা খাদে পড়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুরে সীমান্তঘেঁষা একটি কলাবাগানে কাজ করতে যান ওই তিন ব্যক্তি। এ সময় মিয়ানমার সীমান্তের কাছে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই অক্যমং তংচঙ্গ্যার মৃত্যু হয়। পরে তাকে উদ্ধার করতে গেলে আরও দুটি মাইন বিস্ফোরণে চিক্যং তংচঙ্গ্যা ও শৈফুচিং তংচঙ্গ্যাও নিহত হন। খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। পরে মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
কুড়িগ্রামে ব্লাড ব্যাংকের আয়োজনে তৃষ্ণার্ত মানুষদের মাঝে শরবত বিতরণ
সংগঠনের নেতৃবৃন্দ জানান, তাপমাত্রার তীব্রতা বিবেচনায় এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়। গরমে ক্লান্ত পথচারীদের এক গ্লাস শরবত তাদের কাছে ভালোবাসা ও মানবতার ছোট্ট উপহার হিসেবে তুলে ধরা হয়েছে।
ব্যবসায়ীসহ ২ জনকে কুপিয়ে হত্যা
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিহতরা হলেন- ধানীসাফা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ফুলজুরি গ্রামের নিহত মোহাম্মদ ইউসুফ শরীফ (৩৫)। অন্যজন হলেন- ৬ নম্বর টিকিকাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাজু হাওলাদার বাড়ির বাসিন্দা ও পোশাক ব্যবসায়ী আব্দুল কাইয়ুম (৩০)।
‘আওয়ামী লীগের ঠিকানা এই ভোলায় হবে না’, তোফায়েল আহমেদের মৃতদেহ পৌঁছাতেই ছাত্রদল-যুবদলের স্লোগান
এ সময় তারা ‘আওয়ামী লীগের ঠিকানা এই ভোলায় হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের দাবি, তোফায়েল আহমেদ ভোলার ছাত্রদল নেতা নুরে আলম এবং যুবদল নেতা রহিমের হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। এই অভিযোগের ভিত্তিতে তারা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা না পড়ানোর দাবি জানান এবং স্লোগান দিতে থাকেন।
শরীয়তপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে তরুণ নিখোঁজ
শরীয়তপুরের গোসাইরহাটে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে রবিউল (২০) নামে এক তরুণ নিখোঁজ হয়েছেন। নিখোঁজ রবিউল উপজেলার মৃত আব্দুল ছাত্তার বেপারীর ছেলে। সোমবার দুপুর ১২টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাটুরিয়া গ্রাম এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। গোসাইরহাট ফায়ার সার্ভিসের কর্মী মিল্টন জানান, ঘটনাস্থলে আমাদের ইউনিট রয়েছে। ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। ডুবুরি দল না আসায় উদ্ধারকাজ এখনো শুরু করা সম্ভব হয়নি।
সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে আরও এক নারী আহত, সংখ্যা বেড়ে ২১
কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনোয়ার আলম সরকার জানান, গতকাল শনিবার রোকছানা বেগমকে একটি কুকুর কামড়ায়। পরে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। বর্তমানে তিনি সুস্থ আছেন। এর আগে গত মাসের ২২ তারিখে একই ইউনিয়নে বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত হন অন্তত ২০ জন। এসময় চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান পাঁচজন মারা যান।
ভাঙ্গায় সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, একই পরিবারের চারজনসহ নিহত ৫
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সিলিন্ডার (গ্যাস) ভর্তি একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় মালয়েশিয়া-প্রবাসীসহ একই পরিবারের চারজন এবং ড্রাইভারসহ পাঁচজন নিহত হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন আরও দুইজন।