শরীয়তপুরের গোসাইরহাটে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে রবিউল (২০) নামে এক তরুণ নিখোঁজ হয়েছেন। নিখোঁজ রবিউল উপজেলার মৃত আব্দুল ছাত্তার বেপারীর ছেলে। সোমবার দুপুর ১২টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাটুরিয়া গ্রাম এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। গোসাইরহাট ফায়ার সার্ভিসের কর্মী মিল্টন জানান, ঘটনাস্থলে আমাদের ইউনিট রয়েছে। ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। ডুবুরি দল না আসায় উদ্ধারকাজ এখনো শুরু করা সম্ভব হয়নি।
শরীয়তপুরের গোসাইরহাটে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে রবিউল (২০) নামে এক তরুণ নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ রবিউল উপজেলার মৃত আব্দুল ছাত্তার বেপারীর ছেলে।
সোমবার দুপুর ১২টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাটুরিয়া গ্রাম এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
গোসাইরহাট ফায়ার সার্ভিসের কর্মী মিল্টন জানান, ঘটনাস্থলে আমাদের ইউনিট রয়েছে। ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। ডুবুরি দল না আসায় উদ্ধারকাজ এখনো শুরু করা সম্ভব হয়নি।
মো. সাহেদ আহমেদ/ এফকে