চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ অক্টোবর, ২০২৬ ১৭:২৯:০০
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে বিএনপি নেতা ও মেয়র শাহাদাত হোসেনকে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব জুয়েল রানা স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ৪ অনুসারে শাহাদাত হোসেনকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। বিধি অনুযায়ী দায়িত্ব পালনের জন্য তিনি মাসিক সম্মানী ও অন্যান্য ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এর আগে গত মার্চে তাঁকে পূর্ণকালীন প্রশাসক করার প্রস্তাব তৈরি হলেও তখন নিয়োগের আনুষ্ঠানিক আদেশ জারি করা হয়নি। এবার সিটি করপোরেশনের নির্বাচিত পরিষদের মেয়াদ শেষ হওয়ার পর তাঁকে এ দায়িত্ব দেওয়া হলো।

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচিত পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি। স্থানীয় সরকার বিভাগের হিসাব অনুযায়ী, পাঁচ বছর মেয়াদি ওই পরিষদের মেয়াদ শেষ হয়েছে গত ২২ ফেব্রুয়ারি। তবে মেয়র হিসেবে নিজের দায়িত্বের মেয়াদ নিয়ে শাহাদাত হোসেনের ভিন্ন অবস্থান ছিল। তাঁর দাবি, আদালতের আদেশ অনুযায়ী ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত মেয়রের দায়িত্বে থাকার কথা। অন্যদিকে, আদালতের রায়ে তাঁকে মেয়র ঘোষণা করা হলেও দায়িত্বের মেয়াদ নিয়ে পৃথক কোনো নির্দেশনা ছিল না বলে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

এদিকে, গত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিল স্থানীয় সরকার বিভাগ।

২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। ঘোষিত ফলাফলে তিনি ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পান। অন্যদিকে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন পেয়েছিলেন ৫২ হাজার ৪৮৯ ভোট।

ফলাফল প্রত্যাখ্যান করে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন শাহাদাত। মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনারসহ নয়জনকে বিবাদী করা হয়।

পরবর্তী সময়ে ২০২৪ সালের ১ অক্টোবর নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ও যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীন মামলার রায়ে রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী ঘোষণার সিদ্ধান্ত বাতিল করেন। একই সঙ্গে শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করে ১০ দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারির নির্দেশ দেন আদালত।

এর আগে ২০২৪ সালের ১৯ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রেজাউল করিম চৌধুরীকে মেয়র পদ থেকে অপসারণ করা হয়েছিল। সে সময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামকে সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আদালতের রায়ের পর ২০২৪ সালের ৮ অক্টোবর নির্বাচন কমিশন শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করে সংশোধিত প্রজ্ঞাপন জারি করে। পরে ৩ নভেম্বর সচিবালয়ে শপথ নেন তিনি। এবার একই সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসকের দায়িত্বও পেলেন বিএনপির এই নেতা।

সদ্য সংবাদ/এসএস

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. গ্যাস সংকটে ফের বন্ধ হলো যমুনা সার কারখানা সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. গ্যাস সংকটে ফের বন্ধ হলো যমুনা সার কারখানা