এআই দিয়ে তৈরি প্রয়াত গুরুর থেকে আশীর্বাদ চাইলেন নরেন্দ্র মোদি

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ অক্টোবর, ২০২৬ ১৮:০১:১৮
ছবি: সংগৃহীত

প্রযুক্তির সহায়তায় প্রয়াত আধ্যাত্মিক গুরু স্বামী চিন্ময়ানন্দের সঙ্গে কথোপকথনের অভিজ্ঞতা অর্জন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি গুরুর হলোগ্রাফিক অবতারের সামনে নিজের পুরোনো স্মৃতিচারণ করেন তিনি। একপর্যায়ে জীবনের পরবর্তী কাজের জন্য গুরুর আশীর্বাদও প্রার্থনা করেন।

শুক্রবার (২৩ অক্টোবর) নয়াদিল্লির ভারত মণ্ডপে চিন্ময় মিশনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘চিন্ময় অমৃত মহোৎসব গ্লোবাল সম্মেলন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

অনুষ্ঠানে এআই প্রযুক্তির মাধ্যমে স্বামী চিন্ময়ানন্দের অবয়ব ও কথোপকথনের ব্যবস্থা করা হয়। সেই হলোগ্রাফিক অবতারের সঙ্গে কথা বলার সময় ১৯৯৩ সালে গুরুর সঙ্গে নিজের সাক্ষাতের স্মৃতি তুলে ধরেন মোদি।

প্রধানমন্ত্রী জানান, ওই বছরের ফেব্রুয়ারি বা মার্চে তাঁদের দেখা হয়েছিল। সে সময় শিকাগোতে বিশ্ব ধর্ম সংসদের শতবর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন চিন্ময়ানন্দ। গুরু সেই আমন্ত্রণ গ্রহণ করলেও অনুষ্ঠান শুরুর কয়েক সপ্তাহ আগে, ৩ আগস্ট মারা যান।

পরে ১৯৯৩ সালের ১১ সেপ্টেম্বর শিকাগোর ওই অনুষ্ঠানে অংশ নেন মোদি। সেখানে গুরুর অনুপস্থিতি তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছিল বলে জানান তিনি।

এআই অবতারের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে মোদি বলেন, স্বামী চিন্ময়ানন্দের সঙ্গে সাক্ষাৎ করতে পারা তাঁর জন্য সৌভাগ্যের বিষয় ছিল। বর্তমানে তিনি যে কাজগুলো করতে চান, সেগুলোর জন্য গুরুর আশীর্বাদও চান।

এর জবাবে হলোগ্রাফিক অবতারটি মোদির প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলে, ‘ভারত আপনার সঙ্গে আছে, নরেন্দ্র।’

এই অভিজ্ঞতা সম্পর্কে মোদি বলেন, প্রযুক্তির মাধ্যমে তাঁর মনে হয়েছে, তিনি যেন ৩৩ বছর আগের সময়ে ফিরে গেছেন।

তিন দিনব্যাপী সম্মেলনটি ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। এতে ভারতসহ বিভিন্ন দেশের ৯ হাজারের বেশি মানুষের অংশ নেওয়ার কথা রয়েছে।

১৯৫১ সালে প্রতিষ্ঠিত চিন্ময় মিশন বেদান্ত দর্শন ও ভগবদ্গীতার শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে আসছে।

সূত্র: এনডিটিভি

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা