জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ অক্টোবর, ২০২৬ ১৭:১৬:০০
ছবি: সংগৃহীত

নারী শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত সহজ করা এবং বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধের লক্ষ্যে দেশব্যাপী বাইসাইকেল বিতরণ কর্মসূচি সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রীকন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ জন মেধাবী ছাত্রীকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ১০২টি বিদ্যালয় ও মাদরাসার ছাত্রীদের জন্য এ উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজকদের মতে, শিক্ষার্থীদের যাতায়াতের প্রতিবন্ধকতা কমানো এবং তাদের পড়াশোনা অব্যাহত রাখতে উৎসাহিত করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানে মীর শাহে আলম বলেন, যাতায়াতের অসুবিধার কারণে অনেক ছাত্রী নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে সমস্যায় পড়ে। তাদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হলে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি শিক্ষার পরিবেশও উন্নত হবে। একই সঙ্গে বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধেও এ ধরনের উদ্যোগ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও জানান, নারী শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের সুযোগ বাড়াতে দেশের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এ কর্মসূচি চালু করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় অংশগ্রহণ বাড়ানো এবং শিক্ষাজীবন ধরে রাখতে সহায়তা করার লক্ষ্য রয়েছে।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কাউকে মনোনয়ন দেবে না। আব্দুস সালাম মেয়র পদে নির্বাচনে অংশ নিলে তাঁকে সমর্থনের কথা বলেছিলেন তিনি, তবে সেটিকে দলীয় মনোনয়ন দেওয়ার বক্তব্য হিসেবে উপস্থাপন করা ঠিক হয়নি। তাঁর বক্তব্যের একটি অংশ অসম্পূর্ণভাবে প্রচার হওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান শাহিনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসএস

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. গ্যাস সংকটে ফের বন্ধ হলো যমুনা সার কারখানা সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. গ্যাস সংকটে ফের বন্ধ হলো যমুনা সার কারখানা