জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ অক্টোবর, ২০২৬ ১২:৪৫:৩৩
ছবি: সংগৃহীত

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলার আলামত শনাক্ত হওয়ার পর সেটি পুনরায় চালুর কাজ চলছে। নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় আগেই ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে ছুটি শেষে ব্যাংকিং কার্যক্রম শুরু হলেও রোববার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত ওয়েবসাইটটি সচল করা সম্ভব হয়নি।

ব্যাংকটির তথ্যপ্রযুক্তি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ওয়েবসাইটের অন্তত দুটি স্থানে সন্দেহজনক স্প্যাম কার্যক্রমের চিহ্ন পাওয়া গেছে। এসব ত্রুটি শনাক্ত করে সাইটের নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করে রোববারের মধ্যেই ওয়েবসাইটটি চালু করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ বর্তমানে শূন্য থাকায় বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। গত ১৯ অক্টোবর তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমানের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার। এর পরদিন থেকে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ব্যাংক খাতে টানা পাঁচ দিনের ছুটি শুরু হয়।

এর আগে প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে (PHP) গুরুতর নিরাপত্তা দুর্বলতা শনাক্ত হওয়ার পর আন্তর্জাতিক পর্যায়ে সাইবার হামলার ঝুঁকি নিয়ে সতর্কতা জারি করা হয়। গত ২১ অক্টোবর ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসা (ENISA) এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলো এ বিষয়ে সতর্ক করে। দুর্বলতাগুলো কাজে লাগিয়ে হ্যাকাররা দূর থেকে আক্রান্ত সার্ভারে ক্ষতিকর কোড চালাতে পারে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়।

এ পরিস্থিতিতে ঝুঁকি কমাতে বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের ওয়েবসাইট গত বৃহস্পতিবার থেকে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। ছুটি শেষে রোববার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট আবার চালু হলেও জনতা ব্যাংকের ক্ষেত্রে দেখা দেয় জটিলতা। ম্যালওয়্যার সংক্রমণ ও নিরাপত্তাসংক্রান্ত সমস্যার কারণে সাইটটি পুনরায় চালু করা যায়নি।

সদ্য সংবাদ/এসএস

অর্থনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির