রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজির একাধিক অভিযোগের ভিত্তিতে মাসুম খান রাজেশ নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৫ অক্টোবর) রাতে রায়েরবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাজেশ মোহাম্মদপুর থানার ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। সম্প্রতি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রস্তুত করা চাঁদাবাজদের তালিকায় তাঁর নাম রয়েছে বলে জানা গেছে।
ডিবি পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাসুম খান রাজেশের বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
সদ্য সংবাদ/এসএস