কুড়িগ্রামে ব্লাড ব্যাংকের আয়োজনে তৃষ্ণার্ত মানুষদের মাঝে শরবত বিতরণ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২

কুড়িগ্রামের নাগেশ্বরীতে তীব্র গরমে তৃষ্ণার্ত সাধারণ পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে শরবত বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘নাগেশ্বরী ব্লাড ব্যাংক’।

সোমবার (১ জুন) সংগঠনটির উদ্যোগে কলেজ মোড় থেকে বাসস্ট্যান্ড হয়ে কাজী মার্কেট পর্যন্ত বিভিন্ন স্থানে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী ব্লাড ব্যাংকের উপদেষ্টা ডা. মো. সাইদুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক মো. রবিউল ইসলাম, সভাপতি মো. রাশেদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, প্রচার সম্পাদক মো. শরিফুল ইসলাম সাকিলসহ মো. আলমগীর হোসেন, মো. রবিউল ইসলাম, মো. হেলাল উদ্দিন, মো. সাব্বির হোসেন প্রমুখ।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, তাপমাত্রার তীব্রতা বিবেচনায় এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়। গরমে ক্লান্ত পথচারীদের এক গ্লাস শরবত তাদের কাছে ভালোবাসা ও মানবতার ছোট্ট উপহার হিসেবে তুলে ধরা হয়েছে।

তারা আরও বলেন, “মানব জাতির কল্যাণে, এগিয়ে আসি সেবা দানে”—এই স্লোগানকে ধারণ করে ভবিষ্যতেও সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, নাগেশ্বরী ব্লাড ব্যাংক একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে রক্তদানসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা