রোববার (১৭ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনোয়ার আলম সরকার। আহত রোকছানা বেগম উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের কালির খামার গ্রামের বাসিন্দা ও মো. ইউনুস আলীর স্ত্রী।
এর আগে গত মাসের ২২ তারিখে একই ইউনিয়নে বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত হন অন্তত ২০ জন। এসময় চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান পাঁচজন মারা যান।
নিহত ব্যক্তিরা হলেন: কঞ্চিবাড়ী ইউনিয়নের নন্দ রানী, সুলতানা বেগম ও আফরোজা বেগম এবং ছাপড়হাটী ইউনিয়নের রতনেশ্বর কুমারসহ আরও একজন।