রেকর্ড ২৯ কার্যদিবসে মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
নজিরবিহীন দ্রুততায় মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে বিচারপ্রক্রিয়া শেষ করে মেহেরপুরে এক শিশু ধর্ষণ মামলায় শাকিল হোসেন নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এত কম সময়ে কোনো ধর্ষণ মামলার রায় ঘোষণার ঘটনা এটিই প্রথম।

রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাজুল ইসলাম জনাকীর্ণ আদালতে এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শাকিল হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল। পরে পুলিশি পাহারায় তাকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৬ জুন সকালে চাঁদপুর গ্রামের মাঠে ৯ বছর বয়সী এক শিশু তার কৃষিজীবী বাবার জন্য সকালের নাস্তা নিয়ে যাচ্ছিল। ওই সময় মাঠে ঘাস কাটছিল ঘাতক শাকিল হোসেন। নির্জন মাঠে শিশুটিকে একা পেয়ে সে জোরপূর্বক ধর্ষণ করে।

শাকিলের হাত থেকে কোনোমতে রক্ষা পেয়ে শিশুটি কাঁদতে কাঁদতে মাঠে থাকা বাবার কাছে গিয়ে ঘটনাটি জানায়। গুরুতর অবস্থায় ওই দিনই শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তার বাবা বাদী হয়ে গাংনী থানায় শাকিলকে একমাত্র আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

আইন অনুযায়ী নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাগুলো নির্দিষ্ট কার্যদিবসের মধ্যে শেষ করার নির্দেশনা থাকলেও নানা জটিলতায় তা দীর্ঘায়িত হয়। তবে এই মামলায় পুলিশ দ্রুততম সময়ে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন (চার্জশিট) জমা দেওয়ার পর আদালত মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে সাক্ষ্যগ্রহণ ও আইনি প্রক্রিয়া শেষ করে রায় ঘোষণা করেন।

এই রায়কে দেশের বিচার ব্যবস্থার ইতিহাসে একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

মামলার  রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) তুহিন অরণ্য বলেন, 'মেহেরপুর বিচারালয়ের ইতিহাসে তো বটেই, পুরো দেশের মধ্যে মাত্র ২৯ কার্যদিবসে ধর্ষণ মামলার রায় ঘোষণার ঘটনা এটাই প্রথম। দ্রুততম সময়ের এই রায় বিচারপ্রার্থীদের মনে আস্থা বাড়াবে এবং শিশু নির্যাতন প্রতিরোধে কঠোর বার্তা দেবে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা