সারাদেশ

কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের চেষ্টা, ব্যবসায়ীকে গণপিটুনি

কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের চেষ্টা, ব্যবসায়ীকে গণপিটুনি

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় ওমরগঞ্জ বাজারে একটি দোকানে মশার কোয়েল কিনতে যায় ওই শিশুটি। এ সময় ব্যবসায়ী জিয়াউল হক শিশুটিকে ফুসলিয়ে তার দোকানের ভেতর নিয়ে যায়। পরে নিজের মোবাইল ফোনে বিভিন্ন অশ্লীল ভিডিও দেখিয়ে শিশুটিকে যৌন নিপীড়নের চেষ্টা করে সে। স্থানীয়রা জানান, জিয়াউলের বিরুদ্ধে এর আগেও এই ধরনের একাধিক অভিযোগ থাকায় এলাকাবাসী তার ওপর নজর রাখছিলেন। বিষয়টি টের পেয়ে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন তাকে হাতেনাতে ধরে গণপিটুনি দেয়।

২৫ জুলাই, ২০২৬
কুড়িগ্রামে বাবার ঋণ পরিশোধে মাইকিং

কুড়িগ্রামে বাবার ঋণ পরিশোধে মাইকিং

কুড়িগ্রামের উলিপুরে অসুস্থ বাবার ঋণ পরিশোধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে এলাকায় আলোচনায় এসেছেন এক যুবক। বাবার কাছে কারও কোনো পাওনা থাকলে তা পরিশোধের আহ্বান জানিয়ে অটোরিকশায় মাইকিং করছেন তিনি। তার এ মানবিক উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে। ওই যুবকের নাম মারুফ হোসেন (৩৮)। তিনি উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা। তার বাবা আবুল হোসেন (৯০) একজন বীর মুক্তিযোদ্ধা ও কাপড় ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে তিনি শয্যাশায়ী।

২৫ জুলাই, ২০২৬
সিরাজগঞ্জে টেন্ডারে অংশ নিতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলার শিকার ইজারাদার

সিরাজগঞ্জে টেন্ডারে অংশ নিতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলার শিকার ইজারাদার

সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গণপিটুনির শিকার হয়েছেন সোহেল মোল্লা (৫০) নামে এক ইজারাদার। গুরুতর আহত অবস্থায় তাকে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বেলকুচি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

২৫ জুলাই, ২০২৬
শাহজাদপুরে রক্তমাখা চিঠি দিয়ে ডাকাতির হুমকি, টেকুয়াপাড়া গ্রাম পরিদর্শনে এসপি সানতু

শাহজাদপুরে রক্তমাখা চিঠি দিয়ে ডাকাতির হুমকি, টেকুয়াপাড়া গ্রাম পরিদর্শনে এসপি সানতু

তিনি গ্রামবাসীর সঙ্গে কথা বলে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন। পুলিশ সুপার বলেন, গ্রামটিতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তায় পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। গ্রামবাসীর মাঝে লাঠি, টর্চলাইট ও বাঁশি সরবরাহ করা হবে। পুলিশ ও গ্রামবাসীর সমন্বয়ে গ্রামকে নিরাপদ রাখতে কাজ করা হবে। দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতেও পুলিশ তৎপর রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
জঙ্গল সলিমপুর: বুলডোজার দিয়ে র‍্যাব ক্যাম্পের দেয়াল গুঁড়িয়ে দিল সন্ত্রাসীরা, এক্সকাভেটর দিয়ে খুঁড়ল রাস্তা

জঙ্গল সলিমপুর: বুলডোজার দিয়ে র‍্যাব ক্যাম্পের দেয়াল গুঁড়িয়ে দিল সন্ত্রাসীরা, এক্সকাভেটর দিয়ে খুঁড়ল রাস্তা

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথ বাহিনী তাৎক্ষণিকভাবে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। প্রায় দুই ঘণ্টাব্যাপী উভয় পক্ষের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটে। ভোর ৪টার দিকে সন্ত্রাসীরা পিছু হটলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

২৫ জুলাই, ২০২৬
চীনা নাগরিক পরিচয়ে শ্বশুরবাড়িতে যুবক, এলাকায় চাঞ্চল্য

চীনা নাগরিক পরিচয়ে শ্বশুরবাড়িতে যুবক, এলাকায় চাঞ্চল্য

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধর্মপুর কালিয়াটারি গ্রামে নিজেকে চীনের নাগরিক পরিচয় দিয়ে শ্বশুরবাড়িতে আসা এক যুবককে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার (১৭ মে) সকালে বিদেশি জামাইকে নিয়ে তোলা কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।

২৫ জুলাই, ২০২৬
মাদারীপুরে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

মাদারীপুরে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

পুলিশ জানায়, আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় প্রায় তিন বছর ধরে ভাড়া থাকতেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈর স্ত্রী মিষ্টি বাড়ৈ। ওসি আবুল কালাম আজাদ জানান, রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে চিত্ময় দাস তার স্ত্রী ও সন্তানকে নিয়ে ওই বাসায় আসেন। পরে গভীর রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করে।

২৫ জুলাই, ২০২৬
অসহায় মানসিক রোগীকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন রবিউল শিকদার

অসহায় মানসিক রোগীকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন রবিউল শিকদার

মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে এক মানসিকভাবে অসুস্থ ব্যক্তিকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার উপজেলা আনসার কোম্পানি কমান্ডার রবিউল শিকদার। তার এ উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে। জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার জোবারপার গ্রামের সৌরভ বাড়ৈর ছেলে সৈকত বাড়ৈ কয়েকদিন আগে ঢাকার বনানী এলাকা থেকে নিখোঁজ হন। মানসিকভাবে অসুস্থ সৈকত নিখোঁজ হওয়ার পর বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন এবং মানুষের সহায়তায় খাবার সংগ্রহ করে জীবনযাপন করছিলেন।

২৫ জুলাই, ২০২৬
কুড়িগ্রামে বাঁশের সাঁকো ভেঙে স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামে বাঁশের সাঁকো ভেঙে স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে বাঁশের সাঁকোর পরিবর্তে স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার দুপুরে উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের হলোরহাট এলাকার মানিকের ঘাটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কৃষক, শ্রমিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠকসহ বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।

২৫ জুলাই, ২০২৬
দুর্নীতির অভিযোগে কুড়িগ্রাম টিটিসির অধ্যক্ষ রেজাউল করিমকে ওএসডি

দুর্নীতির অভিযোগে কুড়িগ্রাম টিটিসির অধ্যক্ষ রেজাউল করিমকে ওএসডি

দীর্ঘদিন ধরে নানা অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের মুখে কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সৈয়দ মো. রেজাউল করিম খন্দকারকে দায়িত্ব থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ঢাকায় সংযুক্ত করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, সকালে বাড়িতে ইলেকট্রিক ফ্যানের সাহায্যে ধান উড়ানোর কাজ করছিলেন মজিবর খাঁ। এ সময় ফ্যানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর সেটি চালু না হলে তিনি ফ্যানটি পরীক্ষা করতে যান। একপর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় ফ্যানটি তার বুকের ওপর পড়ে যায়। পরে তাকে উদ্ধার করতে গেলে স্ত্রী মোমেনা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়।

২৫ জুলাই, ২০২৬
উখিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

উখিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বালুখালী বিওপির দায়িত্বাধীন কাটাপাহাড় পোস্ট সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে শূন্যরেখা থেকে প্রায় ২৫০ গজ ভেতরে স্থলমাইনটির বিস্ফোরণ ঘটে। আহত সালমান উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৯ ব্লকের বাসিন্দা মো. নিজামত আলীর ছেলে। বিস্ফোরণের পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে যান।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার