কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের চেষ্টা, ব্যবসায়ীকে গণপিটুনি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
কুমিল্লার নাঙ্গলকোটে তৃতীয় শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে (৭) যৌন নিপীড়নের চেষ্টা করার অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ী জিয়াউল হককে (৫৫) গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা। তবে ঘটনার পরপরই কৌশলে সে পালিয়ে যায়।

রোববার (২৪ মে) সন্ধ্যার দিকে উপজেলার হেসাখাল ইউনিয়নের ওমরগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে। অভিযুক্ত জিয়াউল হক একই ইউনিয়নের পাটোয়ার কারী বাড়ির আব্দুল মন্নানের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় ওমরগঞ্জ বাজারে একটি দোকানে মশার কোয়েল কিনতে যায় ওই শিশুটি। এ সময় ব্যবসায়ী জিয়াউল হক শিশুটিকে ফুসলিয়ে তার দোকানের ভেতর নিয়ে যায়। পরে নিজের মোবাইল ফোনে বিভিন্ন অশ্লীল ভিডিও দেখিয়ে শিশুটিকে যৌন নিপীড়নের চেষ্টা করে সে।

স্থানীয়রা জানান, জিয়াউলের বিরুদ্ধে এর আগেও এই ধরনের একাধিক অভিযোগ থাকায় এলাকাবাসী তার ওপর নজর রাখছিলেন। বিষয়টি টের পেয়ে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন তাকে হাতেনাতে ধরে গণপিটুনি দেয়। এর একপর্যায়ে হঠাৎ বৃষ্টি শুরু হলে সেই সুযোগে অভিযুক্ত জিয়াউল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে ভুক্তভোগীর শিশুটির পরিবারের সামাজিক আত্মসম্মানের ভয়ে গণমাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, 'খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা