কুড়িগ্রামে বাঁশের সাঁকো ভেঙে স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে বাঁশের সাঁকোর পরিবর্তে স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার দুপুরে উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের হলোরহাট এলাকার মানিকের ঘাটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কৃষক, শ্রমিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠকসহ বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বেরুবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মানিকের ঘাট দিয়ে দীর্ঘদিন ধরে এলাকার হাজারো মানুষ চলাচল করে আসছেন। সেখানে নির্মিত বাঁশের সাঁকোটি বর্তমানে নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে জীবনের ঝুঁকি নিয়ে কচাকাটা, বল্লভেরখাস, বামনডাঙ্গা ও বেরুবাড়ী ইউনিয়নসহ দুই পাড়ের প্রায় ৫০ হাজার মানুষকে যাতায়াত করতে হচ্ছে।

বক্তারা আরও জানান, বর্ষা মৌসুমে সাঁকোটি দিয়ে চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। কোনো রোগীকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলে এ পথে যানবাহন চলাচল করতে পারে না। ফলে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এছাড়া প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা।

এ অঞ্চলের কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতেও নানা সমস্যার মুখোমুখি হতে হয়। পরিবহন সংকটের কারণে অনেক সময় তারা পণ্যের ন্যায্য মূল্য থেকেও বঞ্চিত হন। অন্যদিকে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদেরও দুর্ভোগের শেষ নেই। সাঁকো পারাপারের সময় বই-খাতা ও পোশাক ভিজে যাওয়ার পাশাপাশি দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনাও ঘটছে।

মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে মানিকের ঘাটে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি জানান এলাকাবাসী। তারা বলেন, একটি ব্রিজ নির্মিত হলে দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে।

রশিদ মণ্ডল যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম, জমির হোসেন মণ্ডল এবং পল্লী চিকিৎসক শহিদুল ইসলামসহ আরও অনেকে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা