সারাদেশ

মির্জাপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

মির্জাপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত হিমেলের ২ চোখ হারানোর ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) রাতে উপজেলা সদরের গাড়াইল ও বাইমহাটী বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

২৫ জুলাই, ২০২৬
কুয়াকাটা উপকূলে ভেসে এলো ৪৫ ফুট দৈর্ঘ্যের বিরল বেলিন তিমি

কুয়াকাটা উপকূলে ভেসে এলো ৪৫ ফুট দৈর্ঘ্যের বিরল বেলিন তিমি

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলে বঙ্গোপসাগরে প্রায় ৪৫ ফুট দৈর্ঘ্যের একটি বেলিন প্রজাতির তিমি ভেসে এসেছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে প্রায় ২ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে তিমিটিকে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সদস্যরা স্পিডবোটে ঘটনাস্থলে গিয়ে তিমিটির উপস্থিতি নিশ্চিত করেন।

২৫ জুলাই, ২০২৬
বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক এম আর ইসলাম স্বাধীন

বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক এম আর ইসলাম স্বাধীন

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার অধ্যাদেশ ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী বগুড়া শহরের মালতীনগরের বাসিন্দা এম আর ইসলাম স্বাধীনকে বগুড়া সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সিটি করপোরেশনের পূর্ণাঙ্গ কাঠামো গঠন কিংবা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে মেয়রের প্রশাসনিক ক্ষমতাও তার ওপর ন্যস্ত থাকবে।

২৫ জুলাই, ২০২৬
নিখোঁজের ২৪ ঘণ্টা পর জয়ন্তী নদী থেকে তরুণের মরদেহ উদ্ধার

নিখোঁজের ২৪ ঘণ্টা পর জয়ন্তী নদী থেকে তরুণের মরদেহ উদ্ধার

শরীয়তপুরের গোসাইরহাটে জয়ন্তী নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া তরুণ রবিউল (২০)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর আজ মঙ্গলবার দুপুরে উপজেলার জয়ন্তী নদীর পাড় থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন স্থানীয় লোকজন, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বাড়ি থেকে হাটুরিয়া গ্রাম এলাকার জয়ন্তী নদীতে গোসল করতে যান। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় স্বজনেরা তাঁকে খুঁজতে বের হন। একপর্যায়ে নদীর চরে তাঁকে দেখতে না পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়, তিনি নদীতে ডুবে গেছেন।

২৫ জুলাই, ২০২৬
আখাউড়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

আখাউড়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদের সঞ্চালনায় জনসচেতনতামূলক সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য খন্দকার মোঃ বিল্লাল হোসেন, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন খানসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান শেষে ভূমি সেবা মেলা ও কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম-দশম শ্রেণীর বিজয়ী পাঁচজন শিক্ষার্থী: আশরাফুল আলম সামি, খাদিজাতুল কুবরা, নাজিয়া সুলতানা তোহা, কাজী হাফসা ও জোনায়েদ মিয়াকে পুরস্কৃত করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
বিশ্ব পরিবেশ দিবসে দিনাজপুরে মহিলা পরিষদের বৃক্ষরোপণ ও আলোচনা সভা

বিশ্ব পরিবেশ দিবসে দিনাজপুরে মহিলা পরিষদের বৃক্ষরোপণ ও আলোচনা সভা

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে “পরিবেশ বিপর্যয় মোকাবিলা করি, নারীর সংকট নিরসন করি” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর শহরের ঐতিহ্যবাহী রায়সাহেব বাড়ি প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং নারীর অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বাংলাদেশ মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখার সভাপতি ড. মারুফা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জেলা শাখার সম্মানিত সদস্য কানিজ রহমান, জেলা শাখার সহসভাপতি মনোয়ারা সানু, মিনতি ঘোষ, রত্না মিত্র, প্রচার সম্পাদক শুক্লা কুণ্ডু, সদস্য শিবানী উড়াঁওসহ জেলা ও পাড়া কমিটির নেতৃবৃন্দ।

২৫ জুলাই, ২০২৬
সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি

সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (১৮ মে) বিকেলে সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির আওতাধীন গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় সীমান্তের ওপার থেকে বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এর জবাবে বিজিবিও পেশাদার ও কঠোর অবস্থান থেকে পাল্টা প্রতিক্রিয়া জানায়। সংক্ষিপ্ত সময়ের এই গোলাগুলির পরপরই উভয় পক্ষ পরিস্থিতি শান্ত করে এবং বর্তমানে সীমান্ত এলাকা সম্পূর্ণ স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
শিক্ষার্থীর বাসায় গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার

শিক্ষার্থীর বাসায় গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বেগম রুবেল নামে এক ব্যক্তির বাড়িতে তাঁর মেয়েকে পড়াতে যান মরিয়ম বেগম। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ মঙ্গলবার সকালে ওই বাড়িতে অভিযান চালায়। সেখানে বস্তাবন্দী অবস্থায় মরিয়ম বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

২৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজে  ছাত্রশিবিরের নবীন ওরিয়েন্টেশন প্রোগ্রাম

মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজে ছাত্রশিবিরের নবীন ওরিয়েন্টেশন প্রোগ্রাম

ঐতিহ্যবাহী মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজে অনার্স প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশে পরিচিতি ও সদস্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, হরগঙ্গা কলেজ শাখা। আজ বুধবার (১০ জুন) কলেজ প্রাঙ্গণে সকাল থেকেই বর্ণাঢ্য কার্যক্রমের সূচনা হয়। উচ্চশিক্ষার আঙিনায় পা রাখা নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে ক্যাম্পাসজুড়ে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেন। নবীন শিক্ষার্থীদের মাঝে সংগঠনের মূল লক্ষ্য, উদ্দেশ্য এবং শিক্ষার্থীবান্ধব নানা কর্মসূচি তুলে ধরতে কলেজ প্রাঙ্গণে একটি আকর্ষণীয় ‘তথ্য ও সদস্য সংগ্রহ বুথ’ স্থাপন করা হয়।

২৫ জুলাই, ২০২৬
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট ছাড়াল ১৫ কিলোমিটার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট ছাড়াল ১৫ কিলোমিটার

মঙ্গলবার বিকেল ৪টার দিকে চন্দ্রা ত্রীমোড় এলাকাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী থেকে চন্দ্রা উড়াল সড়ক এবং চন্দ্রা-নবীনগর সড়কের বাড়ইপাড়া থেকে চন্দ্রা ত্রীমোড় পর্যন্ত উত্তরবঙ্গগামী লেইনে তীব্র যানজট দেখা যায়। পরিবহণ সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা থেকে দূরপাল্লার পরিবহন সন্ধ্যার দিকে যাত্রা শুরু করলে যানজটের তীব্রতা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
টিসিবির চাল ও ফ্যামিলি কার্ডসহ জামায়াত নেতা আটক

টিসিবির চাল ও ফ্যামিলি কার্ডসহ জামায়াত নেতা আটক

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে কয়েকটি বস্তাভর্তি চাল সাকিল শিকদারের বাড়িতে তোলা হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী সেখানে গিয়ে প্রায় ২৪০ কেজি টিসিবির চাল এবং ২৪ জন সুবিধাভোগীর স্মার্ট ফ্যামিলি কার্ড উদ্ধার করেন। পরে খবর পেয়ে গ্রাম পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চাল ও কার্ড জব্দ করে। এলাকাবাসীর অভিযোগ, টিসিবির পণ্য সাধারণত দিনের বেলায় বিতরণ করা হয়। সে ক্ষেত্রে গভীর রাতে এসব চাল একত্রে এনে ব্যক্তিগত বাড়িতে রাখার বিষয়টি রহস্যজনক।

২৫ জুলাই, ২০২৬
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলার ঘটনার মামলায় ২৪২ আসামি

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলার ঘটনার মামলায় ২৪২ আসামি

সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে সশস্ত্র হামলা ও অবকাঠামো ধ্বংসের ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় আলোচিত মো. ইয়াসিনসহ ৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও প্রায় ২০০ জনকে। মঙ্গলবার (২৬ মে) বিষয়টি নিশ্চিত করেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিনুল ইসলাম। এর আগে সোমবার রাতে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক সোহেল রানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পুলিশ জানায়, মামলায় গ্রেপ্তার পাঁচজনসহ মোট ৪২ জনের নাম রয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশের ওপর সংঘবদ্ধ সশস্ত্র হামলা, সরকারি কাজে বাধা, সরকারি সম্পত্তি ক্ষতিসাধন এবং বিস্ফোরক আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার