সারাদেশ
মুন্সীগঞ্জে এনসিপি থেকে পদত্যাগ করলেন যুগ্ম সমন্বয়কারী ফারজানা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুন্সীগঞ্জ জেলা সার্চ কমিটির যুগ্ম সমন্বয়কারী ফারজানা আক্তার দলটির প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে পদত্যাগ করেছেন। পারিবারিক ব্যস্ততা এবং সাংগঠনিক কার্যক্রমে পর্যাপ্ত সময় দিতে না পারার কারণ দেখিয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার (৯ জুন) কেন্দ্রীয় কমিটির আহ্বায়কের কাছে পাঠানো এক পদত্যাগপত্রে তিনি বিষয়টি অবহিত করেন।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ ইন করল বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জন বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি-১৬ ব্যাটালিয়নের পক্ষ থেকে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কুড়িগ্রামের চরে মানুষের কোরবানির স্বপ্ন এখন বিলাসিতা
সরেজমিনে দেখা গেছে, ফুলেফেঁপে ওঠা ব্রহ্মপুত্র নদ কতটা উত্তাল না দেখলে বোঝা যায় না। সেই ব্রহ্মপুত্রের বুকে জেগে ওঠা একটি চরের নাম ‘মাঝের চর’। মাঝের চরের মানুষের নেই সড়কপথের কোনো যোগাযোগ ব্যবস্থা। এই চর থেকে যাত্রাপুর নৌকা ঘাটে আসতে সময় লাগে প্রায় ১ ঘণ্টা। চার বছর আগে জেগে ওঠা এই চরে নদীভাঙনের শিকার অন্তত ৭০টি পরিবার নতুন করে বসতি গড়েছে। কিন্তু মাথা গোঁজার ঠাঁই মিললেও থামেনি জীবনের সংগ্রাম।
ভাইরাল লোকসংগীত শিল্পী লাইলীর পাশে দাঁড়াল জেলা প্রশাসন
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া লোকসংগীত শিল্পী লাইলী আক্তার-এর পাশে দাঁড়িয়েছে ফরিদপুর জেলা প্রশাসন। মানবিক উদ্যোগের অংশ হিসেবে তাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। একই সঙ্গে তার জরাজীর্ণ বসতবাড়ি পুনর্নির্মাণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, লাইলী আক্তার জেলার গর্ব। তার কণ্ঠে গ্রামীণ সংস্কৃতির আবেগ ও ঐতিহ্য ফুটে উঠেছে, যা মানুষের হৃদয় ছুঁয়েছে। একজন শিল্পীর জীবনমান উন্নয়নে সমাজের সবাইকে এগিয়ে আসা উচিত বলে তিনি মন্তব্য করেন।
রাজশাহীতে ভ্রাম্যমাণ লাইব্রেরি থেকে ৩০০ বই জব্দ
রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্র পরিচালিত ভ্রাম্যমাণ গ্রন্থাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের বিভিন্ন ব্যক্তিকে নিয়ে প্রকাশিত বই পাওয়া যাওয়াকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীরা গ্রন্থাগারের গাড়িটি জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যান। পরে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বইগুলো সরিয়ে ফেলার নির্দেশ দেন। বুধবার দুপুরে রাজশাহী কলেজ ক্যাম্পাসে অবস্থানরত ভ্রাম্যমাণ গ্রন্থাগারের গাড়িতে এসব বই দেখতে পান ছাত্রদলের নেতাকর্মীরা এবং আপত্তি তোলেন। এরপর তারা গাড়িটি জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে গিয়ে বিষয়টি প্রশাসনের নজরে আনেন।
নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের চার দিন পর কচুরিপানার নিচ থেকে যুবদল কর্মী মিন্টু খানের (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) রাত ১টার দিকে উপজেলার কাউটেনগর বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রাজশাহীতে নারী মাদক কারবারির কাছ থেকে গাঁজা ও হেরোইন উদ্ধার
রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে রাজপাড়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি হলেন রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুর গ্রামের মো. দুলালের মেয়ে এবং মো. জুয়েলের স্ত্রী মোছা. দোলন (৩২)। তিনি বর্তমানে আলীগঞ্জ (পিয়াজুর মোড়) এলাকায় বসবাস করেন।
যশোরে ৬ মাসে এইচআইভি শনাক্ত ৩৫, মৃত্যু ৬
যশোর জেলায় নতুন করে ৩৫ জন এইচআইভি পজিটিভ শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সময়ে এ তথ্য পাওয়া গেছে। আক্রান্তদের বড় একটি অংশ প্রবাসফেরত ব্যক্তি ও স্থানীয় কলেজশিক্ষার্থী।
মোহনপুরে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২, আহত ৩
রাজশাহীর মোহনপুরে ধানবোঝাই ট্রাক ও যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এক ব্যাংক কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১০ জুন ২০২৬) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার খাড়ইল মিলঘর এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা আব্দুল্লাহ আল ফিরোজ (মারুফ হোসেন)। তিনি মোহনপুরের কেশরহাট শাখার ইসলামী ব্যাংকের ক্যাশ ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তেলিহাটি ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শাহজাহান মোড়ল
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলার ৪নং তেলিহাটি ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, গণমানুষের আস্থার প্রতীক ও তরুণ নেতৃত্ব শাহজাহান মোড়ল। ঈদকে কেন্দ্র করে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি তেলিহাটি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।
স্কুলছাত্রী রিয়ার বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩
পাবনা সদরে প্রেমের সম্পর্কের টানাপোড়েনের জেরে রিয়া (১৫) নামের নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরে নিহতের মরদেহ গুম করার উদ্দেশ্যে প্লাস্টিকের বস্তায় ভরে পদ্মা নদীতে ফেলে দেওয়া হয়। ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ জানায়, আজ বুধবার সকালে পাবনা সদরের ভাঁড়ারা ইউনিয়নের পিরপুর এলাকায় পদ্মার চরে কৃষকেরা কাজ করতে যাওয়ার সময় নদীর তীরে আটকে থাকা একটি নৌকার পাশে প্লাস্টিকের বস্তা ভাসতে দেখেন। সন্দেহ হলে স্থানীয়রা বস্তাটি খুলে ওই কিশোরীর মরদেহ দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পাহাড়ি ঢল ও টানা বর্ষণে বাড়ছে যমুনা নদীর পানি
গত পাঁচ দিনে যমুনা নদীর সিরাজগঞ্জ সদর পয়েন্টে ১১১ সেন্টিমিটার এবং কাজিপুর পয়েন্টে ১১০ সেন্টিমিটার পানি বেড়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণের কারণে নদীর পানি ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। বুধবার সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় যমুনা নদী-এর পানি সিরাজগঞ্জ হার্ডপয়েন্টে ১৬ সেন্টিমিটার বেড়েছে। বর্তমানে পানি বিপৎসীমার ৩ দশমিক ৩০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যেখানে বিপৎসীমা ১২ দশমিক ৯০ মিটার।