সারাদেশ

ফুটবল তুলতে পুকুরে নেমে পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

ফুটবল তুলতে পুকুরে নেমে পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

শরীয়তপুরের ভেদরগঞ্জে ফুটবল তুলতে পুকুরে নেমে পানিতে ডুবে রিদম (৭) ও রিফাত (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে শরীয়তপুর উপজেলার ছয়গাঁও ইউনিয়নের দক্ষিণ পাপরাইল এলাকায় এ ঘটনা ঘটে। একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

২৫ জুলাই, ২০২৬
জামালপুরে দুই ইট ভাটার চিমনি ধ্বংস; পাঁচ লক্ষ টাকা জরিমানা, আটক ২

জামালপুরে দুই ইট ভাটার চিমনি ধ্বংস; পাঁচ লক্ষ টাকা জরিমানা, আটক ২

এদিকে 'জিরন ব্রিকস' এ অভিযান পরিচালনার সময় ওই ব্রিকসের মালিক বাবুর মা রুজিনা বেগম র‌্যাবের গাড়িতে হামলা করে। তিনি ইট দিয়ে র‌্যাবের গাড়ির কাঁচ ভেঙ্গে ফেলে। পরে তাকে আটক করে পুলিশ। একই সময় সরকারি কাজে বাধা দেওয়ায় মাহফুজ হাসান সুজন নামের আরেক ব্যক্তিকেও আটক করা হয়। পরে পিঙ্গলহাটি এলাকার যমুনা ব্রিকস অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই ব্রিকসের চিমনি ধ্বংস করে দেয় পরিবেশ অধিদপ্তর।

২৫ জুলাই, ২০২৬
গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় জিয়াউল করিম মোড়ল রিফাত

গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় জিয়াউল করিম মোড়ল রিফাত

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতিতে সক্রিয় রিফাত মোড়ল গাজীপুরের শ্রীপুর উপজেলার পরিচিত রাজনৈতিক মুখ। ছাত্রজীবনের শুরু থেকেই তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও পিয়ার আলী কলেজে পড়াশোনা শেষে তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। বর্তমানে তিনি মাস্টার্সে অধ্যয়নরত রয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
জামালপুরে গৃহবধুকে ধর্ষণের দায়ে ৩ জনের মৃত্যুদন্ড

জামালপুরে গৃহবধুকে ধর্ষণের দায়ে ৩ জনের মৃত্যুদন্ড

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবি অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৪ মে রাত ১০টার দিকে জামালপুর পৌর এলাকার শাহ জামালের মাজারের সামনে থেকে ওই গৃহবধুকে বুলবুল আহমেদ, কালাম মাক্কু ও রুক খুপিবাড়ী এলাকায় বুলবুলের বাড়িতে অপহরণ করে নিয়ে যায়। পরে তারা রুকুর সাথে ভুক্তভোগী গৃহবধুর জোরপূর্বক বিয়ে পড়ানোর চেষ্টা করে এবং একপর্যায়ে ওই নারীকে তারা তিনজন দলবদ্ধভাবে ধর্ষন করে।

২৫ জুলাই, ২০২৬
বিগত সরকারের ১৫ বছর দুর্নীতি, অন্তবর্তী সরকারের ১৮ মাস শুধু ভূলনীতি হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিগত সরকারের ১৫ বছর দুর্নীতি, অন্তবর্তী সরকারের ১৮ মাস শুধু ভূলনীতি হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যান প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এমপি বলেছেন, বিগত সরকারের ১৫ বছর ও অন্তবর্তী সরকারের ১৮ মাস দুটি কাজ হয়েছে, একটি হয়েছে ১৫ বছরের দুর্নীতি আর ১৮ মাস ভূলনীতি। অন্তবর্তী সরকারের সময় স্বাস্থ্যখাতের সেক্টর ওয়াইড প্ল্যান বন্ধ ছিল, এটা বড় একটি নীতিগত সিদ্ধান্ত ছিল। এর বিপরীতে কিভাবে প্রোগ্রাম প্ল্যান হবে সেটারও কোন নীতি তারা দিতে পারেনি।

২৫ জুলাই, ২০২৬
রূপপুর পারমাণবিকে জ্বালানি লোডিংয়ের অনুমতি, জাতীয় গ্রিডে উৎপাদিত বিদ্যুৎ যুক্ত হবে ডিসেম্বরে

রূপপুর পারমাণবিকে জ্বালানি লোডিংয়ের অনুমতি, জাতীয় গ্রিডে উৎপাদিত বিদ্যুৎ যুক্ত হবে ডিসেম্বরে

অবশেষে সব পরীক্ষা-নিরীক্ষার ধাপ পেরিয়ে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প-এর প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের জন্য লাইসেন্স দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেন লাইসেন্স অনুমোদনের দায়িত্বে থাকা সংস্থাটির নিউক্লিয়ার রেগুলেটরি ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প পরিচালক ড. মাহবুবুর রহমান।

২৫ জুলাই, ২০২৬
ভারত থেকে এলো তিন ট্রাক বিস্ফোরক দ্রব্য

ভারত থেকে এলো তিন ট্রাক বিস্ফোরক দ্রব্য

বেনাপোল বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের জন্য প্রথম ধাপে ৪০ মেট্রিক টন ইমালশন এক্সপ্লোসিভ ও ১০০ কিলোমিটার ডেটোনেটিং কর্ড ভারত থেকে আমদানি করা হয়েছে। ভারতের বেঙ্গালুরু ভিত্তিক প্রতিষ্ঠান কেলটেক এনার্জিস লিমিটেড থেকে এসব বিস্ফোরক দ্রব্য বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আনা হয়।

২৫ জুলাই, ২০২৬
খাল থাকলেও নেই ব্রিজ; জীবন ঝুঁকিতে শোলাপুকুরিয়া-ভবানীপুরের মানুষ

খাল থাকলেও নেই ব্রিজ; জীবন ঝুঁকিতে শোলাপুকুরিয়া-ভবানীপুরের মানুষ

শোলাপুকুরিয়া ও ভবানীপুর গ্রামের মাঝখানে একটি খাল থাকলেও সেখানে এখনো নির্মিত হয়নি কোনো পাকা ব্রিজ বা কালভার্ট। ফলে বছরের পর বছর ধরে স্থানীয়দের একমাত্র ভরসা হয়ে আছে একটি নড়বড়ে বাঁশের সাঁকো। কৃষকরা জানান, ধানসহ বিভিন্ন ফসল মাঠ থেকে বাড়িতে নিতে গিয়ে তাদের চরম দুর্ভোগে পড়তে হয়। ভারী বোঝা নিয়ে সরু ও ঝুঁকিপূর্ণ সাঁকো পার হওয়া অত্যন্ত কষ্টসাধ্য, অনেক সময় ঘটে দুর্ঘটনাও। বিশেষ করে বর্ষা মৌসুমে সাঁকোটি পিচ্ছিল হয়ে ওঠে, তখন ঝুঁকি আরও বেড়ে যায়।

২৫ জুলাই, ২০২৬
যশোরে জেলা যুবদল নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

যশোরে জেলা যুবদল নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

তিনি জেলা যুবদলের বহিষ্কৃত নেতা এষ্কেন্দার আলী জনির উদাহারণ টেনে বলেন, ‘সম্প্রতি দৈনিক রূপালী বাংলাদেশ নামে একটি অখ্যাত গণমাধ্যমে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে মাদক ও স্বর্ণ চোরাচালানের সাথে জড়িতসহ গর্হিত নানা কাল্পনিক তথ্য সম্বলিত খবর প্রচার করিয়েছে। এছাড়া বিভিন্ন সময় সামাজিক গণমাধ্যমে ভুয়া একাউন্ট ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এ বিষয়ের সাথে আমি বা যুবদলের কোন পর্যায়ের কোন নেতাকর্মী জড়িত নই।'

২৫ জুলাই, ২০২৬
নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজে বিস্ফোরণ, দগ্ধ ১২

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজে বিস্ফোরণ, দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লাইন লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিদ্যুৎকেন্দ্রের অন্তত ১২ জন কর্মকর্তা-কর্মচারী দগ্ধ হয়েছেন। বুধবার (১৩ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, দগ্ধ সবাই বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারী।

২৫ জুলাই, ২০২৬
ফুলতলায় ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২

ফুলতলায় ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২

স্থানীয় সূত্রে জানা যায়, দামোদর জমাদ্দার পাড়া এলাকায় জিসান ও তার ভ্যানচালক পিতার সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে সাব্বিরসহ তিনজনের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে সাব্বির ও আরও দুইজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন।

২৫ জুলাই, ২০২৬
ইতালিতে ছোট ভাইকে হত্যা করে ভিডিও কলে পরিবারকে দেখালো বড় ভাই

ইতালিতে ছোট ভাইকে হত্যা করে ভিডিও কলে পরিবারকে দেখালো বড় ভাই

ইতালি প্রবাসী দুই ভাইয়ের মধ্যে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের খুনের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটার পর অভিযুক্ত বড় ভাই ভিডিও কলে দেশে থাকা পরিবারের সদস্যদের কাছে হত্যার বিষয়টি স্বীকার করেন। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, তারা দুইজন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামের দেলোয়ার শেখের ছেলে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার