সারাদেশ
টিসিবির চাল গোপনে বিক্রি, জনতার হাতে আটক ডিলার
স্থানীয় সূত্রে জানা যায়, নাগড়া বাজারের টিসিবি ডিলার ‘বাবু এন্টারপ্রাইজ’র স্বত্বাধিকারী রফিকুল ইসলাম বাবু উপকারভোগীদের মাঝে চাল বিতরণের পরিবর্তে সরকারি বরাদ্দের চাল গোপনে বিক্রি করে দেন। পরে চালগুলো ইজিবাইকে করে অন্যত্র নেওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা গাড়িটি আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চাল জব্দ করে।
এনজিও ঋণ পরিশোধ না করায় গৃহবধু গ্রেফতার
জানা গেছে, উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর পাটগাড়ী পাড়ার আব্দুল গফুরের ছেলে আব্দুর রাজ্জাক বছর খানেক আগে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) নামের এনজিওতে ক্ষুদ্র ঋণ প্রকল্পের ফিল্ড সুপারভাইজার পদে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার কাছিকাটা শাখায় কর্মরত ছিলেন। সে সময় তিনি চাকুরীর শর্ত মোতাবেক ২৪ হাজার ৮০০ টাকা জামানত জমা রাখেন।
বিগত সরকারের ১৫ বছরে দুর্নীতি আর অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাস ভুল নীতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, বিগত সরকারের ১৫ বছরে দুর্নীতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসে ভুলনীতির প্রভাব পড়েছে স্বাস্থ্যখাতে। তিনি দাবি করেন, অন্তর্বর্তীকালীন সময়ে স্বাস্থ্যখাতের সেক্টর ওয়াইড প্ল্যান বন্ধ রাখা ছিল একটি বড় নীতিগত সিদ্ধান্ত, কিন্তু এর বিকল্প হিসেবে কোনো কার্যকর প্রোগ্রাম পরিকল্পনাও নির্ধারণ করা হয়নি।
সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত ৩৫০ মেগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) পাওয়ার প্লান্টের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জ গ্রিড উপকেন্দ্রের ৩০০ এমভিএ ২৩০/১৩২ কেভি ট্রান্সফরমারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বিষয়টি নিশ্চিত করেন আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিরন মিয়া।
জাইমাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, পঞ্চগড়ে কলেজছাত্র গ্রেফতার
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা–এ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান–কে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই শিক্ষার্থী শাকিল আহমেদ (২২)। বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
নাটোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ঠিকাদারকে মারধরের অভিযোগ
নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের এক সাব-ঠিকাদারকে মারধরের অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত শুভ, যিনি জেলা ছাত্রদলের সদস্য। শুক্রবার (১ মে) বিকেলে পৌর এলাকার মাছিমপুরে নির্মাণাধীন স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। তবে মারধরের অভিযোগ অস্বীকার করে শুভ দাবি করেন, রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে তিনি একটি থাপ্পড় দিয়েছেন। চট্টগ্রামের ফ্রেন্ডস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্কস এই প্রকল্পের মূল ঠিকাদারি প্রতিষ্ঠান এবং সাব-ঠিকাদার হিসেবে কাজ করছেন মাহাবুব হোসেন।
‘পশ্চিমবঙ্গে মুসলমান ও দলিতদের ওপর নির্যাতন শুরু হয়েছে, আমাদের সতর্ক ও দায়িত্বশীল হতে হবে’
পশ্চিমবঙ্গে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে আরও দায়িত্বশীল হতে হবে। একই সঙ্গে তিনি দেশের অভ্যন্তরীণ সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
নরসিংদীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশুকে হত্যা
নরসিংদীর পলাশ উপজেলা–এ পায়ুপথ দিয়ে বাতাস ঢুকিয়ে মো. রামিম নামে নয় বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। নিহত রামিম উপজেলার গজারিয়া চড়কারারদী গ্রামের ব্যবসায়ী রিপন মিয়ার ছেলে। বুধবার সকালে উপজেলার গজারিয়া বাজারের একটি ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে এ ঘটনা ঘটে।
কুড়িগ্রামে বছরের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড, চরম বিপাকে কৃষক-দিনমজুর
জানা গেছে, মঙ্গলবার রাত থেকেই জেলায় মুষলধারে বৃষ্টি অব্যাহত রয়েছে। টানা বর্ষণের কারণে বিভিন্ন এলাকায় জমে গেছে পানি। এতে জেলা শহরের বিভিন্ন এলাকার রাস্তা বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পরেছে সাধারণ মানুষ। বিভিন্ন সরকারি-বেসরকারী অফিসের সামনে হাটু পানি জমে যাওয়ায় যাতায়াতে বিপাকে পরেছেন কর্মকর্তা- কর্মচারিগণ। বিশেষ করে পাকা ধান কাটতে না পেরে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। পাশাপাশি কাজ হারিয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।
চট্টগ্রাম নগরীতে যুবককে ব্রাশফায়ারে হত্যা
চট্টগ্রাম নগরের রৌফাবাদ এলাকার শহীদ মিনার গলিতে অজ্ঞাত অস্ত্রধারীদের ব্রাশফায়ারে মো. হাসান প্রকাশ রাজু (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত রাজু রাউজান উপজেলা–এর কদলপুর এলাকার আবুল কালামের ছেলে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহীদ মিনার গলিতে বড় বোন রুমা আক্তারের বাসার সামনে সিএনজিচালিত অটোরিকশায় করে আসা চার থেকে পাঁচজন অস্ত্রধারী রাজুকে লক্ষ্য করে গুলি চালায়। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে বিবিরপুকুর এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে কাকুলীর মোড়ের ট্রাফিক পুলিশ বক্সের সামনে দিয়ে অগ্রসর হয়। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের বহন করা ব্যানারে দাবিগুলো তুলে ধরা হয়। ব্যানারে দলটির শীর্ষ নেতাদের ছবিও দেখা যায়। মিছিলে অংশ নেওয়া অধিকাংশের মুখে সার্জিক্যাল মাস্ক ও কালো কাপড় ঢাকা ছিল। অনেকের চোখে চশমা থাকায় তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। প্রায় ৩০ জন অংশগ্রহণকারী কিছু সময় সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেওয়ার পর দ্রুত আশপাশের গলিতে ছড়িয়ে পড়ে এলাকা ত্যাগ করেন।
মিরসরাইয়ে বাস চাপায় পথচারী নিহত
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত আজমা বেগম দীর্ঘদিন বারইয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় থাকতেন। পরে নতুন বাসায় আসার পর পুরাতন প্রতিবেশীদের সাথে দেখা করতে যাওয়ার পথে বিএম হাসপাতালের সামনে দ্রুতগতির শান্তি পরিবহন বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।