সারাদেশ

কলেজ শিক্ষিকাকে জুতাপেটা করা সেই বিএনপি নেতা বহিষ্কার

কলেজ শিক্ষিকাকে জুতাপেটা করা সেই বিএনপি নেতা বহিষ্কার

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে প্রবেশ করে ভাঙচুর ও এক শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের অভিযোগ রয়েছে জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীর বিরুদ্ধে। দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
একই পরিবারের ৫ খুনের ঘটনার প্রধান অভিযুক্ত ফোরকানের মরদেহ মিলল পদ্মায়

একই পরিবারের ৫ খুনের ঘটনার প্রধান অভিযুক্ত ফোরকানের মরদেহ মিলল পদ্মায়

পরিবারের সদস্যরা জানিয়েছে, হত্যাকাণ্ডের পরদিন ৯ মে সকালে ফোরকান তার ছোট ভাইয়ের স্ত্রী রাশিদাকে ফোন করে জানান, তিনি পাঁচজনকে হত্যা করে পালিয়ে যাচ্ছেন। পরে প্রতিবেশীরা বাড়িতে গিয়ে নিহতদের মরদেহ দেখতে পান। ঘরের মেঝেতে পাশাপাশি পড়ে ছিল তিন শিশুকন্যার গলাকাটা মরদেহ। স্ত্রী শারমিনের মরদেহ জানালার গ্রিলের সঙ্গে হাত-মুখ বাঁধা অবস্থায় ঝুলছিল। আর রসুল মিয়ার মরদেহ পাওয়া যায় বিছানার ওপর।

২৫ জুলাই, ২০২৬
নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আট মাস আগে উর্মি তার স্বামী ও দুই সন্তান—দেড় বছরের ফারদিন ও চার বছরের ফারিস্তা—কে নিয়ে ওই এলাকার আমিরুল ইসলামের পাঁচতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া ওঠেন। প্রতিবেশীদের দাবি, পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। ঘটনার রাতে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উর্মির স্বামী বাপ্পী কলাপাড়া থানায় ফোন করে জানান, তার স্ত্রী ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

২৫ জুলাই, ২০২৬
মিরসরাইয়ে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় এমপিকে কৃষকদলের সংবর্ধনা

মিরসরাইয়ে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় এমপিকে কৃষকদলের সংবর্ধনা

চট্টগ্রাম-১ (মিরসরাই) সংসদীয় আসন থেকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় সংসদ সদস্য নুরুল আমিন এমপিকে সংবর্ধনা দিয়েছে মিরসরাই উপজেলা কৃষকদল। শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলার মিরসরাই মডেল স্কুল মাঠ-এ আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে সংবর্ধনা দেওয়া হয়।

২৫ জুলাই, ২০২৬
মুরাদনগরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন

মুরাদনগরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে শরীফ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, 'আপনারা অবগত আছেন যে, গত শুক্রবার (১৭ এপ্রিল) শুশুন্ডা বাজারের বাখরাবাদ রোডে এক মানববন্ধনে এক শ্রেনির কিছু অসাধু গ্রাম্য সালিশকারী আমার ও আমার বাবার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ এনে অপপ্রচার করেছে এবং আমাদের পরিবারের সুনাম ক্ষুন্ন করেছে। তারা স্থানীয় জনমনে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে আমার ও আমার বাবার বিরুদ্ধে মাদক সংক্রান্ত মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করেছে। আমি এই ন্যাক্কারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।'

২৫ জুলাই, ২০২৬
ঝালকাঠিতে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার শ্বশুর

ঝালকাঠিতে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার শ্বশুর

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই গৃহবধূ সম্প্রতি জলবসন্তে (চিকেন পক্স) আক্রান্ত হওয়ায় সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বামীর থেকে আলাদা ঘরে ঘুমাচ্ছিলেন। এর সুযোগ নিয়ে রাতে ভুক্তভোগীর শ্বশুর নুরুল ইসলাম ঘরে প্রবেশ করেন এবং তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে।

২৫ জুলাই, ২০২৬
জুমা শেষে বাড়ি ফেরা হলো না: সড়কে প্রাণ গেল মাদরাসা শিক্ষকের

জুমা শেষে বাড়ি ফেরা হলো না: সড়কে প্রাণ গেল মাদরাসা শিক্ষকের

নিহত আমিরুল ইসলাম ফারুকী উপজেলার রহমতাবাদ এলাকার মরহুম হাফেজ মাওলানা আবু জাফর ফারুকীর দ্বিতীয় পুত্র ও রহমতাবাদ ফারুকীয়া হাফেজিয়া মাদরাসা প্রধানের দায়িত্বে ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদশী সূত্রে জানা গেছে, শুক্রবার উপজেলার বারইয়ারহাট মেহেদীনগর এলাকায় একটি জামে মসজিদে জুমার নামাজে ইমামতি শেষে বাড়ি ফিরছিলেন। মহাসড়কের ওয়ার্লেস এলাকায় একটি গাড়ি ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে তিনি প্রাণ হারান। তার মৃত্যুতে পুরো উপজেলায় শোকে ছায়া নেমে আসে।

২৫ জুলাই, ২০২৬
নাগেশ্বরীতে মুন্নী নারী উন্নয়ন সংস্থার উঠান বৈঠক

নাগেশ্বরীতে মুন্নী নারী উন্নয়ন সংস্থার উঠান বৈঠক

সংস্থার সভানেত্রী মুন্নী খাতুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন। এছাড়াও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যলয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর শাহিন মাহমুদ বাবুল, ট্রেড প্রশিক্ষক নাজমা আক্তার, মুন্নী নারী উন্নয়ন সংস্থা’র সম্পাদিকা মাহাবুবা আক্তারসহ অনেকেই।

২৫ জুলাই, ২০২৬
‘নিজের অস্ত্রের গুলি’তে খুলনায় কনস্টেবল নিহত

‘নিজের অস্ত্রের গুলি’তে খুলনায় কনস্টেবল নিহত

খুলনা রেলওয়ে পুলিশ লাইনে দায়িত্ব পালনকালে এক পুলিশ কনস্টেবলের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিজের অস্ত্র ব্যবহার করে তিনি আত্মহত্যা করেছেন। খুলনা রেলওয়ে পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান জানান, নিহত কনস্টেবল সম্রাট বিশ্বাস গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পদ্মবিলা এলাকার বাসিন্দা শৈলেন বিশ্বাসের ছেলে। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে অস্ত্রাগার এলাকায় ম্যাগাজিন গার্ড হিসেবে দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে। নিহত কনস্টেবলের বিপি নম্বর ৯৯১৮২১৪৯২৯।

২৫ জুলাই, ২০২৬
নবীনগরে চেয়ারম্যান-ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

নবীনগরে চেয়ারম্যান-ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমান চেয়ারম্যান ও তার ভাইয়ের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। তারা আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় থেকেই এই চক্রটি বাঙ্গরা বাজারের সরকারি জায়গা দখলের চেষ্টা চালিয়ে আসছে। ইতোমধ্যে পেঁয়াজ বাজারের খালি জায়গায় ১৩টি ঘর নির্মাণ এবং মুরগি বাজারের সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে বলেও অভিযোগ করা হয়।

২৫ জুলাই, ২০২৬
তরুণদের আরও বেশি করে মাঠমুখী হতে হবে: এমপি মান্নান

তরুণদের আরও বেশি করে মাঠমুখী হতে হবে: এমপি মান্নান

উদ্বোধনী বক্তব্যে এমপি আব্দুল মান্নান বলেন, 'বর্তমান সময়ে যুব সমাজকে মাদক, অপরাধ ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের বেশি বেশি মাঠমুখী হতে হবে। যে সমাজে খেলাধুলা থাকে, সে সমাজে অপরাধ কমে যায় এবং মানবিক মূল্যবোধ গড়ে ওঠে। আমি চাই নবীনগরের প্রতিটি ইউনিয়নে খেলাধুলার পরিবেশ আরও শক্তিশালী হোক।'

২৫ জুলাই, ২০২৬
সরকার নির্ধারিত মূল্যে কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবে: প্রতিমন্ত্রী অমিত

সরকার নির্ধারিত মূল্যে কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবে: প্রতিমন্ত্রী অমিত

প্রতিমন্ত্রী বলেন, 'আজকে কৃষি ক্ষেত্রে যে অগ্রযাত্রা তার সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি খাল খনন কর্মসূচি থেকে শুরু করে বিদেশ থেকে উন্নত মানের সার বীজ, যন্ত্রপাতিসহ সকল প্রকার কৃষি উপকরণ এনে দেশের কৃষিতে বিপ্লব ঘটিয়েছিলেন। ফলে এক ফসলা জমিতে দুই ফসলা, দুই ফসলা জমিতে তিন ফসলাতে পরিণত করেছিল। যাতে করে আমদানি নির্ভর এই কৃষি খাত স্বয়ং সম্পন্ন হয়।'

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার