পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই গৃহবধূ সম্প্রতি জলবসন্তে (চিকেন পক্স) আক্রান্ত হওয়ায় সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বামীর থেকে আলাদা ঘরে ঘুমাচ্ছিলেন। এর সুযোগ নিয়ে রাতে ভুক্তভোগীর শ্বশুর নুরুল ইসলাম ঘরে প্রবেশ করেন এবং তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম সংবাদমাধ্যমকে বলেন, 'ভুক্তভোগী গৃহবধূর অভিযোগের প্রেক্ষিতে আমরা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছি। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।'