সারাদেশ
যশোরে ঘর ভাড়া না দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নওয়াপাড়ার পীর বাড়ি এলাকার শাহ জোনায়েদের ছেলে শাহ মাহামুদ ‘আনিস প্লাজা’য় একটি দোকান ঘর ভাড়া নিতে চেয়েছিলেন। কিন্তু আনিছুর রহমান তাকে ঘর ভাড়া দিতে রাজি না হওয়ায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে বুধবার সন্ধ্যা ৭টার দিকে শাহ মাহামুদ ব্যবসায়ী আনিছুর রহমানকে তার বাড়ির সামনে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।
আখাউড়ায় মহান মে দিবস পালিত
মহান মে দিবস (আন্তর্জাতিক শ্রমিক দিবস) উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বর্ণাঢ্য র্যালী ও সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল ১১টার দিকে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে দিবসটি উপলক্ষে পৌরশহরের লাল বাজার থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কমিটির অফিসের সামনে এসে শেষ হয়।
যৌতুকের জন্য স্ত্রীর চুল কেটে নির্মম নির্যাতন, স্বামী গ্রেফতার
থানা পুলিশ সুত্রে জানায়, মঙ্গলবার (৫ মে) আখাউড়ার রামধননগর গ্রামে এক গৃহবধূকে যৌতুকের দাবিতে মারধর ও তার মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ ওঠে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে আখাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা করার পরপরই থানা পুলিশ অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় নরসিংদীর খালপাড় এলাকায় অবস্থান নিশ্চিত হয়ে বুধবার রাতে অভিযান চালিয়ে দ্বীন ইসলামকে গ্রেফতার করা হয়।
গোসাইরহাটে ইয়াবাসহ আটক ৪
আটককৃতরা হলেন: উপজেলার কোদালপুর ইউনিয়নের ম়ধাপাড়া গ্রামের মৃত আলি আহম্মদ সরদারের ছেলে দিদারুল সরদার (৩৫), একই গ্রামের মৃত ফজলুল করিম খার ছেলে মো. রাসেল খা (৩৫), একই ইউনিয়নের ভোগকাঠি গ্রামের আমির হোসেন মাঝির ছেলে রাশেদ মাঝি (২৬), আব্বাস মোল্যা কান্দি গ্রামের মৃত কালা মিয়া সরদারের ছেলে মো.জলিল মিয়া সরদার(৩৫)।
মানিকগঞ্জে শিশু হত্যার অভিযোগে সন্দেহভাজনকে ছাড়িয়ে আনতে গিয়ে গণধোলাইয়ে প্রাণ গেলো বাবা-চাচার
এদিকে, নাঈমকে ছাড়িয়ে নিতে তার স্বজনরা ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়দের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উত্তেজিত জনতার তাড়া খেয়ে নাঈম পালিয়ে যেতে সক্ষম হলেও তার বাবা অটোচালক পান্নু মিয়া (৩৫) ও চাচা ফজলু মিয়া (২৮) গণপিটুনির শিকার হন। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। এ সময় গুরুতর আহত হন নাঈমের ভাই নাজমুল হোসেন।
কেরানীগঞ্জে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে সকালে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলে আলামিন (২৬) তার বাবাকে ছুরি দিয়ে পেটে আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই শাহী ইসলামের মৃত্যু হয়। খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং অভিযুক্ত আলামিনকে আটক করে।
কেরানীগঞ্জে ডিবির অভিযানে ভুয়া পুলিশ আটক
ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার শামীমা পারভীন এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান এর তত্ত্বাবধানে এবং ডিবি (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমন এর নেতৃত্বে এসআই ঝন্টু চক্রবর্তীর নেতৃত্বে একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে গ্রেফতার আসামির কাছ থেকে ১টি ভুয়া পুলিশ আইডি কার্ড, ‘ইমরান’ লেখা একটি ভুয়া নেইমপ্লেট, ১ সেট ভুয়া সাব-ইন্সপেক্টর র্যাঙ্ক ব্যাজ এবং নগদ ৪ হাজার ৫৬৪ টাকা উদ্ধার করা হয়।
ছাত্রশিবিরের ওপর হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
চট্টগ্রামে ছাত্রশিবিরের ওপর হামলার প্রতিবাদসহ তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচারের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে কারমাইকেল কলেজ প্রাঙ্গণ থেকে মহানগর ছাত্রশিবিরের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।
শ্রীপুরে ৭০ লাখ টাকার সড়কে ফাটল, নির্মাণে অনিয়ম ও পৌর প্রকৌশলীর বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে সকালে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলে আলামিন (২৬) তার বাবাকে ছুরি দিয়ে পেটে আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই শাহী ইসলামের মৃত্যু হয়। খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং অভিযুক্ত আলামিনকে আটক করে।
নবীনগরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ছাত্রদল কর্মী নিহত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নবীনগর-রাধিকা সড়কের ব্রাহ্মণহাটা (নারুই) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নবীনগর উপজেলার শ্যামগ্রামের রফিক মিয়ার ছেলে মো. রাব্বি (২১) এবং শ্রীরামপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে মাহিম খন্দকার (২২)। দুর্ঘটনায় ইয়াছিন আরাফাত রিমন নামে এক ছাত্রদল নেতাসহ আরও তিনজন আহত হয়েছেন।
গরু বাঁচাতে গিয়ে ট্রাক উল্টে গরুর মৃত্যু, আহত ২
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পানীয় বোঝাই একটি পণ্যবাহী ট্রাক দ্রুতগতিতে নবীনগরের দিকে যাচ্ছিল। পথে ধনাশী এলাকায় পৌঁছালে হঠাৎ একটি গরু সড়কের মাঝখানে চলে আসে। গরুটিকে বাঁচাতে চালক দ্রুত ব্রেক করলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর আড়াআড়িভাবে উল্টে যায়। দুর্ঘটনায় ট্রাকটির সামনের অংশ ও বডি দুমড়েমুচড়ে যায়। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই গরুটি মারা যায়। এছাড়া ট্রাকের ভেতরে আটকে পড়েন চালক ও তার সহকারী। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নবীনগরে মাদক চিরতরে নির্মূল করা হবে: এমপি মান্নান
জনগণের সহযোগিতা পেলে নবীনগর থেকে মাদক চিরতরে নির্মূল করা হবে বলে দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য অ্যাড. এমএ মান্নান। তিনি বলেছেন, নবীনগরকে মাদকমুক্ত করতে যা যা প্রয়োজন, সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করা হবে।