সারাদেশ

ময়মনসিংহে কথা কাটাকাটির জেরে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা, আটক ২

ময়মনসিংহে কথা কাটাকাটির জেরে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা, আটক ২

ময়মনসিংহের মুক্তাগাছায় সিয়াম (১৫) নামে এক স্কুলছাত্রকে এলোপাতাড়ি পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই বন্ধুদের বিরুদ্ধে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ মে) ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সিয়াম মারা যায়। এর আগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পদুরবাড়ি হাই স্কুল মাঠে তার ওপর হামলার ঘটনা ঘটে।

২৫ জুলাই, ২০২৬
ওমানে গাড়ির ভেতর চার ভাইয়ের রহস্যজনক মৃত্যু

ওমানে গাড়ির ভেতর চার ভাইয়ের রহস্যজনক মৃত্যু

পারিবারিক সূত্রে জানা যায়, পাঁচ ভাইয়ের মধ্যে চারজনই ওমানে থাকতেন। তাদের মধ্যে দুই ভাই অবিবাহিত ছিলেন। আগামী ১৫ মে দেশে ফেরার কথা থাকায় তারা কেনাকাটার জন্য বাইরে বের হয়েছিলেন। কেনাকাটা শেষে ফেরার পথেই ঘটে এই মর্মান্তিক ঘটনা। ওমান পুলিশের প্রাথমিক ধারণা, দীর্ঘ সময় গাড়ি চালু অবস্থায় থাকায় এসি থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়ে তারা মারা যেতে পারেন। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হতে ময়নাতদন্ত ও মেডিকেল রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।

২৫ জুলাই, ২০২৬
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

ভুক্তভোগী আব্দুস সবুর বাবুল জানান, দীর্ঘদিন ধরে তাদের পারিবারিকভাবে রাবার ব্যবসা পরিচালিত হয়ে আসছে। প্রবাসে থাকা ছেলেদের অনুপস্থিতিতে বড় ছেলে ওমর ফারুক দেশে এসে ব্যবসার দায়িত্ব নেন। এ সময় একটি চক্র তাদের কাছে চাঁদা দাবি করে এবং চাপের মুখে কিছু অর্থ দিতে বাধ্য হন। সম্প্রতি আবারও বড় অঙ্কের চাঁদা দাবি করা হলে তারা তা দিতে অস্বীকৃতি জানান। এরপর বৈঠকের কথা বলে ডেকে নিয়ে ওমর ফারুকের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে মারধর করে গুরুতর আহত করে।

২৫ জুলাই, ২০২৬
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ৬ দিন বন্ধ থাকার পর প্রথম ইউনিট থেকে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। আজ শুক্রবার রাত ১০টায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ শুক্রবার দুপুর থেকে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রথম ইউনিটটি চালু হয়েছে। রাত সাড়ে ৮টা থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করে জাতীয় গ্রেডে তা সরবরাহ করা হচ্ছে।

২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু রেশমির মৃত্যু

চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু রেশমির মৃত্যু

চিকিৎসকরা জানান, গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই রেশমির মস্তিষ্ক প্রায় অকার্যকর হয়ে পড়েছিল। ফলে তাকে হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। গত বৃহস্পতিবার (৭ মে) রাতে রৌফাবাদ বিহারী কলোনিতে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয় রেশমি। আহত অবস্থায় প্রথমে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে আইসিইউ শয্যা না পাওয়ায় নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

২৫ জুলাই, ২০২৬
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

স্থানীয় সূত্র জানায়, সীমান্তের ৯০৫/৬-এস পিলারের প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশি চোরাকারবারি কাঁটাতারের বেড়ার কাছে গেলে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এ সময় খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় খাদেমুল দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন। পরে স্থানীয়রা ও তার সহযোগীরা তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

২৫ জুলাই, ২০২৬
শাহবাগের সেই অসহায় গোলাপিকে ২ শতক জমিসহ ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী

শাহবাগের সেই অসহায় গোলাপিকে ২ শতক জমিসহ ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী

দীর্ঘদিনের কষ্ট ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দুই শতক জমিসহ একটি নতুন ঘর পেলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামের অসহায় গোলাপি বেগম। শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে ঘরটির উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী-৫ (রায়পুরা) সংসদীয় আসন-এর সংসদ সদস্য।

২৫ জুলাই, ২০২৬
দেওয়াল ভেঙে মসজিদের ঢুকে হামলা, ৩ জনকে কুপিয়ে জখম

দেওয়াল ভেঙে মসজিদের ঢুকে হামলা, ৩ জনকে কুপিয়ে জখম

মাগুরার শ্রীপুর উপজেলার চরজোকা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মসজিদের ভেতরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। হামলাকারীরা মসজিদের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে প্রতিপক্ষের ওপর আক্রমণ চালায়। এতে অন্তত তিনজন গুরুতর আহতসহ বেশ কয়েকজন জখম হয়েছেন। শুক্রবার (১ মে) জুমার নামাজের পর এই ঘটনা ঘটে। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে, অন্যদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
গোসাইরহাটে পাগলের ছদ্মবেশে মাদক বিক্রি, দুই কারবারি গ্রেফতার

গোসাইরহাটে পাগলের ছদ্মবেশে মাদক বিক্রি, দুই কারবারি গ্রেফতার

গ্রেফতার মাদককারবারি কামাল উপজেলার কোদালপুর ইউনিয়নের রসিদ সরদার পাড়া গ্রাম এলাকার মৃত আব্দুল আলীর ছেলে ও রাসেল বেপারী আবু বেপারী পাড়া এলাকার বারেক বেপারীর ছেলে। তারা দীর্ঘদিন পাগলের ছদ্মবেশে মাদক বিক্রি করে আসছিলেন। গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, ‘পাগলের ছদ্মবেশে তারা দীর্ঘদিন ধরে মাদকব্যবসা চালাচ্ছিলেন। এমন অবস্থায় স্থানীয়রা তাদেরকে আটক পুলিশ কে খবর দেয়। ছদ্মবেশী জালালের বিরুদ্ধে গোসাইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।'

২৫ জুলাই, ২০২৬
লোডশেডিংয়ের প্রতিবাদে মোমবাতি বিতরণ করলেন হাসনাত আবদুল্লাহ

লোডশেডিংয়ের প্রতিবাদে মোমবাতি বিতরণ করলেন হাসনাত আবদুল্লাহ

দেবিদ্বারসহ দেশব্যাপী তীব্র লোডশেডিং ও বিদ্যুৎ বিপর্যয়ের প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে মোমবাতি বিতরণ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। শুক্রবার বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মোমবাতি বিতরণ করে তিনি প্রতীকী প্রতিবাদ জানান।

২৫ জুলাই, ২০২৬
বান্দরবান ভ্রমণের পর জ্বর-খিচুনি, তিন দিন কোমায় থেকে না ফেরার দেশে অধ্যাপক জুথি

বান্দরবান ভ্রমণের পর জ্বর-খিচুনি, তিন দিন কোমায় থেকে না ফেরার দেশে অধ্যাপক জুথি

সহকর্মী ও চিকিৎসকরা জানান, প্রায় দুই সপ্তাহ আগে তিনি বান্দরবান ভ্রমণে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর হঠাৎ জ্বরে আক্রান্ত হন। পরে তার মধ্যে বমি, পাতলা পায়খানা, শ্বাসকষ্ট ও খিচুনির মতো জটিল উপসর্গ দেখা দেয়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। সিভাসুর অধ্যাপক শিরিন আকতার বলেন, 'শনিবার রাতে জুথির জ্বর শুরু হয়। রোববার অবস্থার অবনতি হলে রাতে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তবে সেখানে শয্যা না পাওয়ায় পরে তাকে নগরীর মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়।'

২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রামে তীব্র লোডশেডিং, ৬ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

চট্টগ্রামে তীব্র লোডশেডিং, ৬ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মধ্যে ৬টি বন্ধ থাকায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ফলে নগরী ও আশপাশের এলাকায় তীব্র লোডশেডিং দেখা দিয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) নগরীতে বিদ্যুৎ সরবরাহ করলেও বিভিন্ন উপজেলায় পল্লীবিদ্যুৎ সমিতি (পবিস) দায়িত্ব পালন করছে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম নগরীতে টানা এক ঘণ্টাও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ মিলছে না বলে অভিযোগ করেছেন বাসিন্দারা। বিদ্যুৎ না থাকায় ওয়াসার পানি সংগ্রহ ব্যাহত হচ্ছে এবং নগরবাসী পানির সংকটে পড়েছে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার