গোসাইরহাটে পাগলের ছদ্মবেশে মাদক বিক্রি, দুই কারবারি গ্রেফতার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
শরীয়তপুর গোসাইরহাটে পাগলের ছদ্মবেশে মাদক বিক্রির সময় মো. রাসেল বেপারী ( ৩২) ও কামাল(৪৩) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮৭ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৭ মে) মধ্যরাতে কোদালপুর ইউনিয়ন থেকে অভিযান চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (৮ মে) সকালে গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন এ তথ্য জানান। 

এর আগে, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়রা মৃধাপাড়া এলাকায় গাঁজা ও ইয়াবাসহ দুইজন ছদ্মবেশী মাদক ব্যবসায়ীকে আটক করে। এরপরে গোসাইরহাট থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটস্থলে এসে ইয়াবা ও গাঁজাসহ দুইজন কে গ্রেপ্তার করে থানা নিয়ে আসে।

গ্রেফতার মাদককারবারি কামাল উপজেলার কোদালপুর ইউনিয়নের রসিদ সরদার পাড়া গ্রাম এলাকার মৃত আব্দুল আলীর ছেলে ও রাসেল বেপারী আবু বেপারী পাড়া এলাকার বারেক বেপারীর ছেলে। তারা দীর্ঘদিন পাগলের ছদ্মবেশে মাদক বিক্রি করে আসছিলেন।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, ‘পাগলের ছদ্মবেশে তারা দীর্ঘদিন ধরে মাদকব্যবসা চালাচ্ছিলেন। এমন অবস্থায় স্থানীয়রা তাদেরকে আটক পুলিশ কে খবর দেয়। ছদ্মবেশী জালালের বিরুদ্ধে গোসাইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।'

এছাড়া তার দেওয়া তথ্যের ভিত্তিতে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সদ্য সংবাদ/মো.সাহেদ আহমেদ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ক্রেতাশূন্যতায় বন্ধ শান্তিনগরের কর্ণফুলী গার্ডেন সিটি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ক্রেতাশূন্যতায় বন্ধ শান্তিনগরের কর্ণফুলী গার্ডেন সিটি