সারাদেশ
নড়াইলে মে দিবসে শ্রমিক মজলিসের সমাবেশ, র্যালী ও খাবার বিতরণ
মহান মে দিবস উপলক্ষে নড়াইল জেলা শ্রমিক মজলিসের উদ্যোগে শ্রমিক সমাবেশ, র্যালী ও শ্রমিকদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সিএমবি চৌরাস্তা মজলিস কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে শ্রমিকরা অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে একটি র্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আখাউড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন উপজেলার ৩ নং মোগড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহ্বায়কআশিকুজ্জামান নূর রিফাতকে (৩০) গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার ( ৭মে) রাতে উপজেলার মোগড়া ইউনিয়ন (সাহেব বাড়ী) নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গোসাইরহাটে ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার
মামলা ও থানা পুলিশের সুত্রে জানা যায়, পাচকাঠি গ্রামের ভোক্তভুগী গৃহবধূর বাড়িতে গিয়ে তাকে ধর্ষণ করার চেষ্টা করে। এ ঘটনায় ঐ গৃহবধূ বাদী হয়ে তুষারকে আসামি করে গোসাইরহাট থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গোসাইরহাট থানা পুলিশ আসামিকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার দুপুরে তুষার কে আদালতে প্রেরণ করা হয়েছে।
গোসাইরহাটে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
শরীয়তপুর গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে ২১০' গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১ মে) বিকেলে উপজেলার আলাওলপুর ইউনিয়নের ছালাম হাওলাদার কান্দি এলাকায় এই অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন।
সরকার রাজনৈতিক পরিচয়ে হয়রানি বন্ধে গুরুত্ব দিচ্ছে: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশে দলমত নির্বিশেষে সুশাসন প্রতিষ্ঠা ও আইনের শাসন নিশ্চিত করতে সরকার কাজ করছে। রাজনৈতিক মতাদর্শের কারণে কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়টিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। ভোলায় তিন দিনের সফরের শেষ দিনে তিনি প্রশাসন, রাজনৈতিক নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। শনিবার (১৮ এপ্রিল) সকালে ভোলা সার্কিট হাউসে অনুষ্ঠিত ওই সভায় তিনি এসব কথা বলেন।
শরীয়তপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
শরীয়তপুরের গোসাইরহাটে জয়ন্তী নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের কোলচরী পাতারচর গ্রামের পাশে জয়ন্তী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
রাঙামাটিতে পিসিসিপি’র লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত: পাহাড়ে বৈষম্য নিরসনে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক
শরীয়তপুর গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে ২১০' গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১ মে) বিকেলে উপজেলার আলাওলপুর ইউনিয়নের ছালাম হাওলাদার কান্দি এলাকায় এই অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন।
ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত নবীনগর-আশুগঞ্জ সড়ক পরিদর্শনে এমপি মান্নান, দ্রুত সংস্কারের নির্দেশ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে আশুগঞ্জ পর্যন্ত নির্মাণাধীন সড়কের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ক্ষয়ক্ষতি সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান। শনিবার সকালে তিনি সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো ঘুরে দেখেন এবং চলমান কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। পরিদর্শনকালে এমপি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা গ্রহণযোগ্য হয়নি: লুৎফুজ্জামান বাবর
হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রস্তুত করা তালিকায় অনেক অপ্রয়োজনীয় নাম অন্তর্ভুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি জানিয়েছেন, চলতি বোরো মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা পুনরায় যাচাই-বাছাই করে নতুনভাবে প্রণয়ন করা হবে।
ট্রাক থেকে স্টিলের বান্ডেল ছিঁড়ে পথচারী নিহত, আহত ৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে চারটি গাড়ির সংঘর্ষে ট্রাক থেকে স্টিলের বান্ডেল ছিঁড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে যান চলাচল ধীরগতির থাকায় প্রথমে একটি পিকআপের পেছনে ধাক্কা দেয় একটি কাভার্ড ভ্যান। এরপর ওই কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয় স্টিলের বান্ডেলবাহী একটি ট্রাক। পরে ট্রাকটির পেছনে আরও একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে চারটি যানবাহনের মধ্যে সংঘর্ষ ঘটে।
গাজীপুরে ইমামের মেয়েকে বাবার জিম্মায় ফেরত, গ্রেফতার ৭
গাজীপুরের শ্রীপুর উপজেলা-এ ইমামের কিশোরী মেয়েকে অপহরণের ঘটনায় আদালতের নির্দেশে তাকে বাবার জিম্মায় ফিরিয়ে দেওয়া হয়েছে। একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়, হাদিউল ইসলামের মেয়ে ফারিহা (১৬) স্থানীয় একটি মহিলা মাদ্রাসার শিক্ষার্থী। একই এলাকার আবিদ (২১) দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিল এবং বিভিন্ন সময় কু-প্রস্তাব দিত। পরিবার থেকে একাধিকবার নিষেধ করা হলেও সে তা উপেক্ষা করে। একপর্যায়ে অপহরণের হুমকিও দেয় বলে অভিযোগ রয়েছে।
বজ্রপাতে ময়মনসিংহ ও সুনামগঞ্জে ৭ জনের মৃত্যু
সুনামগঞ্জে ধর্মপাশা, তাহিরপুর, দিরাই ও জামালগঞ্জ উপজেলায় বজ্রপাতে প্রাণহানির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন জামালগঞ্জ সদর উপজেলার চানপুর (গজারিয়া হাটি) গ্রামের আমির আলীর ছেলে নূর জামাল (২৫), ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের ফজলু রহমানের ছেলে হবিবুর রহমান (২২), জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামের জয়নাল হকের ছেলে রহমত উল্লাহ (১৪), দিরাই উপজেলার পেরুয়া আশনাবাজ গ্রামের চান্দু মিয়ার ছেলে লিটন মিয়া (৩৩) এবং তাহিরপুর সদর ইউনিয়নের গাজীপুর গ্রামের আবু বক্করের ছেলে আবুল কালাম (২৮)।