পরিদর্শনকালে এমপি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় তিনি বলেন, 'ভারী বৃষ্টিপাতের কারণে সড়কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করতেই আজ সরেজমিনে এসেছি। আমরা আশা করছি, নবীনগর-আশুগঞ্জ সড়কের নির্মাণ কাজ দ্রুত শেষ হবে।'
তিনি আরও বলেন, 'এই সড়কের কাজ সম্পন্ন হলে নবীনগরসহ কুমিল্লা-চট্টগ্রাম অঞ্চলের মানুষের যাতায়াতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। বিশেষ করে ভৈরব হয়ে দেশের উত্তরাঞ্চল, সিলেট ও ঢাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে। জনগণের দুর্ভোগ কমাতে দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা জরুরি।'
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ও মোহাম্মদ দেলোয়ার হোসেন সোহেল, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম আমির, নবীনগর পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ ইলিয়াস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক নিপু, বীরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম খান ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফরিদ মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব এবং উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল উদয়সহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত সংস্কার কাজ সম্পন্ন হলে এই গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল স্বাভাবিক হবে এবং ভোগান্তি কমবে।
সদ্য সংবাদ/মমিনুল হক রুবেল