সারাদেশ
কুষ্টিয়ায় ‘পীরের’ আস্তানায় হামলা-আগুন একজন নিহত ও আহত ৩
কুষ্টিয়ার দৌলতপুরে শামিম নামের এক ‘পীরের’ আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আব্দুর রহমান ওরফে শামিম (৬৫) নিহত হয়েছেন। ঘটনায় আরও তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় ‘শামিম বাবার দরবার শরিফ’ নামে পরিচিত একটি পাকা স্থাপনায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রস্তাব, পুলিশ সদস্যকে আটকে রাখলেন পরিবারের লোকজন
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ওই প্রবাসীর স্ত্রীর শ্বশুরবাড়ির সঙ্গে আগে থেকেই আতিকুর রহমানের পরিচয় ও ঘনিষ্ঠতা ছিল। এক পর্যায়ে “ধর্ম বাবা-মা” সম্পর্ক গড়ে ওঠে, যার সূত্র ধরে তিনি নিয়মিত ওই বাড়িতে যাতায়াত করতেন এবং পারিবারিক বিষয়ে যোগাযোগ রাখতেন। গত চার মাস আগে পারিবারিক সমস্যার কারণে ওই নারী আতিকুর রহমানের সঙ্গে নীলফামারী আদালতে আইনি পরামর্শ নিতে গেলে বিষয়টি নিয়ে পারিবারিকভাবে বিরোধ সৃষ্টি হয়। এরপর থেকে তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন।
তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা
যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার জন্য একটি সম্মানজনক পথ খুঁজছে বলে দাবি করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় দফার শান্তি আলোচনা শুরুর আগে শনিবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ইরানের সামরিক সক্ষমতা এখন প্রভাবশালী শক্তিতে পরিণত হয়েছে এবং প্রতিপক্ষ যুদ্ধের জটিল পরিস্থিতিতে আটকে পড়েছে। তার ভাষ্য, সেই পরিস্থিতি থেকে মানসম্মান রক্ষা করে বেরিয়ে আসার পথ খুঁজছে যুক্তরাষ্ট্র।
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সবজিবাহী ট্রাকের ধাক্কা, হেলপার নিহত
ফায়ার সার্ভিস ও হাইওয়ে সূত্র জানা যায়, মহাসড়কের চলমান সিএনজি পাম্প এলাকায় অবৈধভাবে একটি ট্রাক পার্কিং করে রাখা হয়। এসময় পেঁয়াজবাহী আরেকটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে মুহুর্তে সবজিবাহী ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে ট্রাকের হেলপার ঘটনাস্থলে মারা যায়। এতে দুই ট্রাকের চালক, সবজি ব্যবসায়ীসহ ৩ জন আহত হয়েছেন।
৭ দিন জিম্মি থাকার পর মুক্তিপণ দিয়ে ফিরলেন ১১ জেলে
ভুক্তভোগী জেলেরা জানিয়েছেন, গত ৩ মে রাতে সুন্দরবনের আলোরকোল এলাকায় মাছ ধরার সময় বনদস্যু ‘জাহাঙ্গীর বাহিনী’ তাদের অপহরণ করে। পরে জেলেদের পায়ে শিকল পরিয়ে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়। অপহরণের পর দস্যুরা মুক্তিপণ দাবি করে। তারা জানান, অপহরণের তিন দিন পর ৫ মে বনদস্যু ‘শরীফ বাহিনী’ জাহাঙ্গীর বাহিনীর ওপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরে শরীফ বাহিনী অপহৃত জেলেদের নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সুন্দরবনের অন্য একটি স্থানে সরিয়ে নেয়।
গোসাইরহাটে ইয়াবাসহ যুবক আটক
পুলিশ সূত্রে জানা যায়, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে গোসাইরহাট থানাধীন নাগেরপাড়া ইউনিনের উত্তর হলইপট্টি গ্রাম এলাকায় অভিযান চালিয়ে মো. নাহিদ আকনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থাকা ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, 'আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রবিবার শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।'
সেরা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় সাদ্দাম হোসেনকে আখাউড়ায় সাংবাদিক কল্যাণ সোসাইটির সংবর্ধনা
স্যাটেলাইট টেলিভিশন আরটিভির দ্বিতীয়বারের মতো সেরা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার প্রতিশ্রুতিশীল ও মেধাবী সাংবাদিক মো. সাদ্দাম হোসেনকে সাংবাদিক কল্যাণ সোসাইটির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২ মে) সন্ধ্যায় পৌর শহর কলেজপাড়া বাঁধন কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংবাদিক কল্যাণ সোসাইটির সভাপতি নাছির উদ্দিনের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আখাউড়া প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটন।
ভক্তের আবদারে প্রটোকল ভাঙলেন প্রধানমন্ত্রী; সামাজিক মাধ্যমে প্রশংসা
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গাড়িবহর অতিক্রমের সময় এক শিশু সামনে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলার জন্য কান্না শুরু করে। বিষয়টি নজরে এলে তিনি নিরাপত্তা প্রটোকল ভেঙে গাড়িবহর থামিয়ে শিশুটিকে নিজের গাড়িতে তুলে নেন। পরে শিশুটিকে বুকে জড়িয়ে সান্ত্বনা দেন এবং মাথায় হাত বুলিয়ে তার কান্না থামান। এরপর তার সঙ্গে ছবি ও সেলফি তোলেন।
বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী
স্থানীয় সূত্রে জানা যায়, চাড়াখালী গ্রামের বাসিন্দা আলম হাওলাদারের মেয়ে তহমিনা আক্তার জিয়ানগর সরকারি সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। মেধাবী এই শিক্ষার্থী চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু পারিবারিকভাবে বাল্যবিবাহের সিদ্ধান্ত নেওয়া হলে তিনি তা প্রতিরোধে প্রথমে পরিবারের সঙ্গে কথা বললেও সমাধান না হওয়ায় দুই দফায় ইন্দুরকানী থানায় গিয়ে আশ্রয় নেন।
আখাউড়ায় জমিতে মিললো মেয়ে শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের
জানা যায়, অটোরিকশা চালক হেলাল মিয়া পরিবার নিয়ে মাস্টার পাড়ায় একটি টিনসেডের ঘরে ভাড়া থাকতেন। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। পলি ছিল সবার ছোট। শুক্রবার (১মে) বিকাল থেকে পলি নিখোঁজ হয়। রাতের হেলাল মিয়া আখাউড়া থানায় সাধারণ ডাইরী করেন। অনেক খোজাখুজি করেও পলির সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে বাসা থেকে ১০০/১৫০ ফুট দূরের একটি জমিতে লাশ পাওয়া যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, চট্টগ্রামমুখী একটি মারসা পরিবহনের বাসের সঙ্গে কক্সবাজারমুখী একই কোম্পানির আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় কক্সবাজারগামী বাসটি সড়কের পাশে একটি দোকানের ভেতরে ঢুকে পড়ে। এতে উভয় বাসের সামনের অংশ ব্যাপকভাবে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। ঘটনাস্থল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।
‘পাঁচজনকেই শেষ করেছি, এখন পালিয়ে যাচ্ছি’ জানিয়ে উধাও ফুরকান
এরপর বাড়িতে গিয়ে স্বজনরা দেখতে পান বিভীষিকাময় দৃশ্য। ঘরের মেঝেতে পড়ে ছিল তিন শিশুর মরদেহ, জানালার গ্রিলে ঝুলছিল শারমিনের নিথর দেহ, আর বিছানায় পড়ে ছিলেন রসুল মিয়া। ঘটনাস্থল থেকে দেশীয় মদের খালি বোতল, পায়েশ ও কোমল পানীয়ের বোতল উদ্ধার করেছে পুলিশ। এছাড়া উদ্ধার হওয়া কিছু প্রিন্ট কপিতে স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও পরকীয়ার অভিযোগের তথ্য পেয়েছে তদন্তকারীরা।