৭ দিন জিম্মি থাকার পর মুক্তিপণ দিয়ে ফিরলেন ১১ জেলে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
পূর্ব সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহরণের শিকার হওয়া ১১ জেলে সাত দিন পর মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন। বনদস্যুদের নির্যাতন ও শিকলবন্দী অবস্থায় দিন কাটানোর ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন তারা।

ভুক্তভোগী জেলেরা জানিয়েছেন, গত ৩ মে রাতে সুন্দরবনের আলোরকোল এলাকায় মাছ ধরার সময় বনদস্যু ‘জাহাঙ্গীর বাহিনী’ তাদের অপহরণ করে। পরে জেলেদের পায়ে শিকল পরিয়ে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়। অপহরণের পর দস্যুরা মুক্তিপণ দাবি করে।

তারা জানান, অপহরণের তিন দিন পর ৫ মে বনদস্যু ‘শরীফ বাহিনী’ জাহাঙ্গীর বাহিনীর ওপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরে শরীফ বাহিনী অপহৃত জেলেদের নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সুন্দরবনের অন্য একটি স্থানে সরিয়ে নেয়।

মুক্ত হয়ে ফেরা শরণখোলার উত্তর রাজাপুর গ্রামের জেলে রুবেল হাওলাদার বলেন, জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে। পরে মুক্তিপণের টাকা পরিশোধের পর শুক্রবার ভোরে তাদের ধানসাগর-আড়ুয়াবেড় নদীর মোহনায় নামিয়ে দেওয়া হয়। সেখান থেকে কয়েক কিলোমিটার হেঁটে তারা নিজ এলাকায় পৌঁছান।

ফিরে আসা জেলেরা হলেন:  উত্তর রাজাপুর গ্রামের ছগির (৩২), রাকিব (২৩), লুৎফর হাওলাদার (৩০), বাদল হাওলাদার (৩৫), সজিব হাওলাদার (২৭), হাফিজুল (২২), আলমগীর ফরাজী (৫০), ইয়াসিন হাওলাদার (২৩), পাথরঘাটার পদ্মা স্লুইস এলাকার রুবেল (২৫) এবং খুলনার বটিয়াঘাটার দেব চন্দ্র (২৫)।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মৎস্য মহাজন জানান, প্রথমে প্রতি জেলের জন্য এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়। পরে দরকষাকষির মাধ্যমে জনপ্রতি ৭০ হাজার টাকা নির্ধারণ করা হয়। বিকাশের মাধ্যমে মোট সাত লাখ ৭০ হাজার টাকা পরিশোধের পর দস্যুরা জেলেদের মুক্তি দেয়।

তিনি আরও জানান, ভবিষ্যতে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে আবারও হামলার শিকার হওয়ার আশঙ্কায় জেলে ও মহাজনরা প্রকাশ্যে এ বিষয়ে কথা বলতে ভয় পাচ্ছেন।

এ বিষয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, মুক্তিপণ দিয়ে জেলেদের ফিরে আসার বিষয়টি তার জানা নেই। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগও দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন