সারাদেশ
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালপুরে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট। বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর জেলা শাখার আমীর মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ সুলতান মাহমুদের পরিচালনায় বিক্ষোভ-পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসএসসি পরীক্ষার সময় ফ্যান খুলে পড়ল পরীক্ষার্থীর মাথায়
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পরীক্ষা চলাকালে হঠাৎই সিলিং ফ্যানটি খুলে শিক্ষার্থীর মাথার ওপর এসে পড়ে। এতে ফ্যানের আঘাতে শিক্ষার্থীর মাথার একপাশ কেটে গিয়ে রক্তপাত শুরু হয়। আকস্মিক এ ঘটনায় পরীক্ষা কক্ষে উপস্থিত অন্যান্য পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য পরীক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটে।
এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে: অ্যাডভোকেট আব্দুল মান্নান এমপি
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেছেন, বিএনপি কথার রাজনীতি করে না, বাস্তব উন্নয়নের রাজনীতি করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মধ্যে গুরুত্বপূর্ণ ৮টি প্রকল্প ইতোমধ্যে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন শুরু হয়েছে। নির্বাচনের কালি শুকানোর আগেই উন্নয়ন কাজ শুরু হয়েছে। তাই এটাই প্রমাণ করে বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে।
গফরগাঁও উপজেলা জাসাসের ৭ সদস্যের আংশিক কমিটি অনুমোদন
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর ৭ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (২ মে) ময়মনসিংহ দক্ষিণ জেলা জাসাসের দপ্তর থেকে প্রেরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। জেলা জাসাসের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ওই পত্রে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএনপি নেতার চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেফতার
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বিএনপি নেতার দায়ের করা চাঁদাবাজির মামলায় মো. মিলন (২৫) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার করইতলা বাজার থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মিলন চরলরেন্স ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি নিজেকে চরলরেন্স ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দাবি করেন।
রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা কিশোরগঞ্জের রিয়াদ নিহত, পরিবারে মাতম
দেড় বছর আগে চাকরির সুযোগে রাশিয়ায় গিয়েছিলেন কিশোরগঞ্জের যুবক মো. রিয়াদ রশিদ (২৮)। তবে দালাল চক্রের প্রতারণায় পড়ে তাকে রুশ সেনাবাহিনীতে যোগ দিতে হয়। পরে ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত রিয়াদ রশিদ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদের ছেলে।
বিএনপি ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়: নুরুল আমিন এমপি
চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি বলেছেন, ‘সর্ব অঙ্গে ক্ষত, ঔষধ দেব কত? ১৭ বছর আওয়ামী লীগ দেশটাকে লুটেপুটে খেয়েছে। কোন রাস্তা-ঘাট, পুল-কালভার্ট করেনি। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করে দিয়েছে। বিএনপি ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আমরা ক্ষমতায় আসার ২ মাসের মধ্যে দেশের অর্থনীতি মন্দা অবস্থায়ও ব্যাপক উন্নয়ন কাজ সাধিত হয়েছে।’
কক্সবাজার জেলা ছাত্রদলে পদবঞ্চিতদের ক্ষোভ, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ
সদ্য ঘোষিত কক্সবাজার জেলা ছাত্রদল কমিটিতে ত্যাগী নেতাদের পদবঞ্চিত ও অবমূল্যায়নের অভিযোগ তুলে সংবাদ সম্মেলনের পর সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা। রবিবার (৩ মে) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জেলা ছাত্রদলের সাবেক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও সভাপতি প্রার্থী মিজানুল আলম। তিনি অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা সত্ত্বেও তাকে ও ত্যাগী নেতাদের কমিটিতে মূল্যায়ন করা হয়নি।
মুরাদনগরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুমিল্লার মুরাদনগর উপজেলায় অভিযান চালিয়ে ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক লাখ পঞ্চাশ হাজার টাকার বেশি নগদ অর্থসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের নেতৃত্বে উপজেলা সদরের উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মুরাদনগর সদরের মধ্যপাড়া এলাকার মোহাম্মদ তগদিরের ছেলে রাব্বি (২৩) এবং মধ্যনগর সাহাপাড়া এলাকার মো. হানিফ মিয়ার ছেলে সাগর (২৮)।
বোরহানউদ্দিনে চোরের হামলায় গৃহকর্তা আহত
আহত গৃহকর্তা মোঃ সালাউদ্দিন জানান, রাতের আঁধারে দুই ব্যক্তি তার বাসায় চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। এসময় তিনি তাদের বাধা দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে দ্রুত পালিয়ে যায়। তিনি আরও জানান, হামলাকারীদের তিনি চিনতে পেরেছেন বলে দাবি করেছেন। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠায়। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামিকে পদ: ফেনীতে যুবদলের কমিটি স্থগিত
ফেনীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার এক আসামিকে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক করাকে ঘিরে তীব্র আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ফেনী পৌর যুবদলের কমিটি স্থগিত করে সভাপতি ও সাধারণ সম্পাদককে শোকজ করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার এবং ঘোষিত ১২টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে।
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ
কুড়িগ্রামে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ১১ দলীয় নির্বাচনী ঐক্য। রোববার (১২ এপ্রিল) বিকেলে কুড়িগ্রাম শহরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি কলেজমোড়স্থ জুলাই স্মৃতি স্তম্ভ এলাকা থেকে শুরু হয়ে পৌরবাজার, শাপলা চত্বর ও সুপার মার্কেট প্রদক্ষিণ করে দাদামোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।