কক্সবাজার জেলা ছাত্রদলে পদবঞ্চিতদের ক্ষোভ, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
সদ্য ঘোষিত কক্সবাজার জেলা ছাত্রদল কমিটিতে ত্যাগী নেতাদের পদবঞ্চিত ও অবমূল্যায়নের অভিযোগ তুলে সংবাদ সম্মেলনের পর সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা।

রবিবার (৩ মে) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জেলা ছাত্রদলের সাবেক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও সভাপতি প্রার্থী মিজানুল আলম। তিনি অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা সত্ত্বেও তাকে ও ত্যাগী নেতাদের কমিটিতে মূল্যায়ন করা হয়নি।

তিনি আরও বলেন, যাকে সভাপতি করা হয়েছে তার বয়স ৪১ বছর এবং তার নিজের বয়স ৩৬ বছর। ছাত্রত্ব না থেকেও তাকে সভাপতি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। একইসঙ্গে কমিটিতে যারা স্থান পেয়েছেন তারা আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখেননি বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনের পরপরই তার সমর্থিত নেতাকর্মীরা শহরের প্রধান সড়কের ঘুনগাছতলা এলাকায় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এর আগে কেন্দ্র ঘোষিত কক্সবাজার জেলা ছাত্রদলের ছয় সদস্যের কমিটিতে ফাহিমুর রহমানকে সভাপতি এবং মোহাম্মদ সাঈদ আনোয়ারকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটি ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ সংগঠনের ভেতরে অসন্তোষ ও ক্ষোভ দেখা দেয়।

এদিকে কমিটিতে ঠাঁই না পাওয়া একাধিক নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে আবেগঘন স্ট্যাটাস দেন। কেউ কেউ রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও দেন।

সাইফুর রহমান নয়ন তার স্ট্যাটাসে নিজের দীর্ঘ রাজনৈতিক ত্যাগের কথা উল্লেখ করে বলেন, মূল্যায়ন না পাওয়ার হতাশা থেকে তিনি অভিমান প্রকাশ করেছেন এবং বিষয়টি আল্লাহর কাছে সোপর্দ করেছেন।
ইনজামামুল হক বিচার চেয়ে আল্লাহর কাছে আহ্বান জানান।

রিয়াদ মনি বলেন, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেও আজ সংগঠনের ভেতরেই বৈষম্যের শিকার হতে হয়েছে।

আবু বক্কর ছিদ্দিক বলেন, ক্ষমতার দাম্ভিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি হতাশা প্রকাশ করেন।

আবু সাঈদ হৃদয় ছাত্রদলের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

আলমগীর চৌধুরী বলেন, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে থাকা নেতাদের বাদ দিয়ে একটি পক্ষকে সুবিধা দেওয়া হয়েছে, যা সংগঠনে বিভাজন তৈরি করবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল