জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান

ব
বাসস
২৭ অক্টোবর, ২০২৬ ১২:১৮:২৬
ছবি: পিএমও

জাপান সফরের দ্বিতীয় দিনে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক ও যৌথ সংবাদ সম্মেলন শেষে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর সরকারি কার্যালয় কান্তেইতে এ আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।

এর আগে একই স্থানে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক গুরুত্ব পায়। এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও দুই নেতা নিজেদের মতামত তুলে ধরেন।

বৈঠকের আগে কান্তেইতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এ সময় বাংলাদেশের সরকারপ্রধানকে গার্ড অব অনার দেওয়া হয়। দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের পর আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ হিসেবে প্রতিনিধিদলের সদস্যদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়।

চার দিনের সরকারি সফরে গত সোমবার (২৬ অক্টোবর) সকালে টোকিও পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী ইয়াসুতাকা নাকাসোনে।

সফরের কর্মসূচিতে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপন এবং জাপানের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এসব আলোচনায় দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণ, নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া সফরের প্রথম দিন জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল, মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকি এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. আকিহিকো তানাকার সঙ্গে পৃথক বৈঠক করেন তারেক রহমান।

প্রধানমন্ত্রীর এ সফরকে বাংলাদেশ ও জাপানের বিদ্যমান সহযোগিতা আরও বিস্তৃত করা এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সম্পর্কের নতুন সম্ভাবনা তৈরির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর