রোববার (২৬ এপ্রিল) ভোররাত আনুমানিক ৪টার দিকে উপজেলার টগবি নতুন হাকিমুদ্দিন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত গৃহকর্তা মোঃ সালাউদ্দিন জানান, রাতের আঁধারে দুই ব্যক্তি তার বাসায় চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। এসময় তিনি তাদের বাধা দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে দ্রুত পালিয়ে যায়।
তিনি আরও জানান, হামলাকারীদের তিনি চিনতে পেরেছেন বলে দাবি করেছেন।
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠায়। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।