সারাদেশ
লোভনীয় চাকরির ফাঁদে রাশিয়া গিয়ে যুদ্ধের ময়দানে বাংলাদেশি তরুণ, ফিরলেন দুঃসহ অভিজ্ঞতা নিয়ে
মোহন জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি চাকরির বিজ্ঞাপন দেখে তিনি আবেদন করেন। সেখানে ইলেকট্রনিক্স খাতে কাজের বিপরীতে বাংলাদেশে তার বর্তমান আয়ের পাঁচ গুণ বেশি বেতনের প্রস্তাব দেওয়া হয়েছিল। উন্নত জীবনের আশায় তিনি রাশিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নেন। রাশিয়ায় পৌঁছে প্রথমে পূর্বাঞ্চলের স্ভোবোদনি এলাকায় ইলেকট্রনিক্সের কাজ পান তিনি। তবে বাংলাদেশের উষ্ণ আবহাওয়ায় অভ্যস্ত মোহনকে সেখানে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কঠিন পরিবেশে কাজ করতে হয়।
মিরসরাইয়ে কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করল প্রশাসন
চট্টগ্রামের মিরসরাইয়ে বয়স বাড়িয়ে বিয়ের আয়োজনের সময় এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন। রোববার দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা লীনা জানান, জোরারগঞ্জ ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে বাল্যবিবাহ অনুষ্ঠিত হচ্ছে—এমন খবর পান উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার। পরে বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাকে দায়িত্ব দেওয়া হয়।
কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের হাতে দুই যুবক আটক
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চৌদ্দঘড়ি এলাকার উত্তর ঝাউকুটি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটকরা হলেন নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের অষ্টমীর চর এলাকার বাগমারা গ্রামের সোলাইমান হোসেন এবং ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বলদিয়া কুমারটারী গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে সোহাগ মিয়া।
আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৫ অক্টোবর হালিমা আক্তার ও মিজানুর রহমানের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ চলছিল। একাধিকবার বিষয়টি নিয়ে পারিবারিক সালিশও অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। পরিবারের দাবি, সর্বশেষ শনিবার রাতেও তাদের মধ্যে তর্কাতর্কি হয়। এর পরদিন সকালে হালিমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর স্বামীর পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে গেছে বলেও অভিযোগ করেন স্বজনরা।
বাংলা নববর্ষ বরণে ব্যস্ত শিবনগরের মৃৎশিল্পীরা
বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষকে ঘিরে উৎসবমুখর পরিবেশে ব্যস্ত সময় পার করছেন আখাউড়ার শিবনগরের মৃৎশিল্পীরা। এ সময়কে কেন্দ্র করে তাদের তৈরি মাটির পণ্যের চাহিদা বাড়ায় দিন-রাত কাজ করছেন কারিগরেরা। রোববার (১২ এপ্রিল) সকালে শিবনগর গ্রামের পালপাড়ায় গিয়ে দেখা যায়, মৃৎশিল্পীরা হাঁড়ি-পাতিল, পুতুল, হাতি-ঘোড়া, নৌকা, টিয়া, সিংহ, দোয়েল, কচ্ছপ, মাছ, হাঁস এবং বাহারি মাটির ব্যাংকসহ নানা ধরনের সামগ্রী তৈরি করছেন। পয়লা বৈশাখ থেকে শুরু হয়ে পুরো মাস জুড়ে চলবে এ পণ্যের বিক্রি।
ছদ্মনামে কুরিয়ারে চাকরি নিয়ে গ্রাহকের টাকা আত্মসাত, চালক রুবেল কারাগারে
পরিচয় গোপন করে কুরিয়ার সার্ভিসে চালকের চাকরি নেওয়া এবং সুপরিকল্পিতভাবে গ্রাহকের প্রায় ৪ লাখ ৯০ হাজার টাকা আত্মসাত করার অভিযোগে রুবেল গাজী (৩৭) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত রুবেল গাজী বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার লোচনাবাদ এলাকার মৃত মো. মালেক গাজীর ছেলে। মামলা ও পুলিশি তদন্ত সূত্রে জানা যায়, রুবেল গাজী অত্যন্ত সুকৌশলে তার আসল নাম-পরিচয় গোপন রেখে 'ফারুক হোসেন' সেজে 'এ.জে.আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস' লিঃ এ চালক হিসেবে যোগ দেয়।
সিরাজগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে যুবক ও কৃষকের মৃত্যু
স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির পাশের ফসলের মাঠে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের মল্লিকচান গ্রামের আব্দুল হালিমের ছেলে হাসান আলী (২০)। পরে তাকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে, তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশীন গ্রামের মৃত গফুর আলীর ছেলে আব্দুল হামিদ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
‘আইফোন লাগলে আইফোন নে, নতুন করে কমিটি দে’
রাঙামাটি জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত আংশিক কমিটি ঘিরে নেতাকর্মীদের একাংশের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। শনিবার (২ মে) রাতে ২৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়। পদ বণ্টনে অনিয়ম, অর্থের বিনিময়ে দায়িত্ব প্রদান এবং বিবাহিত ও অছাত্রদের কমিটিতে অন্তর্ভুক্তির অভিযোগ তুলে কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তারা।
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
কুড়িগ্রামের কচাকাটায় বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল জলিল (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নের বড় ছড়ার পাড় গ্রামের সৈফুর ইসলামের ছেলে। স্থানীয় ও স্বজনরা জানান, সোমবার দুপুরে বাড়ির পাশে সেচ পাম্প চালু করতে গিয়ে জলিল বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি মূল্যে ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তাছলিমা বেগম বলেন, 'এবছর আখাউড়া উপজেলায় ৫৬৪ মে: টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। প্রতি কেজি ৩৬ টাকা দরে ১৪৪০ টাকা মন হিসেবে ধান সংগ্রহ করা হবে। একজন কৃষক সর্বনিম্ন ৩ বস্তায় ১২০ কেজি এবং সর্বোচ্চ ৭৫ বস্তায় ৩ মে: টন ধান সরকারি মূল্যে গুদামে সরবরাহ করতে পারবেন।'
স্বাস্থ্যসেবায় সিন্ডিকেট দেখতে চাই না: এমপি আব্দুল মান্নান
“নবীনগরে বালু মহল বলুন, স্বাস্থ্যসেবা হাসপাতাল বলুন অথবা অন্য কোথাও—কোথাও কোনো সিন্ডিকেট দেখতে চাই না।” সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপজেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান।
জামালপুর পৌরসভা প্রশাসকের নেতৃত্বে ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন, স্বস্তির আশায় নগরবাসী
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক জানায়, শহরের গুরুত্বপূর্ণ ড্রেনগুলো পরিষ্কার করা, পুরোনো ড্রেন সংস্কার এবং নতুন পানি নিষ্কাশন লাইন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে যেসব এলাকায় দীর্ঘসময় পানি জমে থাকে, সেসব এলাকাকে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হচ্ছে। এদিকে পৌরসভার এমন উদ্যোগে আশাবাদী হয়ে উঠেছেন সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিন পর প্রশাসনের সরাসরি তদারকিতে পানি নিষ্কাশনের কাজ দ্রুত এগিয়ে চলেছে। এতে অন্তত সাময়িকভাবে হলেও কিছুটা স্বস্তি মিলছে।