কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের হাতে দুই যুবক আটক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চৌদ্দঘড়ি এলাকার উত্তর ঝাউকুটি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আটকরা হলেন নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের অষ্টমীর চর এলাকার বাগমারা গ্রামের সোলাইমান হোসেন এবং ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বলদিয়া কুমারটারী গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে সোহাগ মিয়া।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে উত্তর ঝাউকুটি সীমান্তের ১০৩৭ আন্তর্জাতিক সীমানা পিলার সংলগ্ন এলাকা দিয়ে তারা ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার টাকিমারী এলাকায় প্রবেশ করেন। এ সময় স্থানীয় ভারতীয় নাগরিকদের সহযোগিতায় বিএসএফ সদস্যরা তাদের আটক করে।

সোহাগের বড় ভাই সোহেল রানা জানান, তিন দিন আগে তার ছোট ভাই বাড়ি থেকে বের হন। সোমবার সকালে তিনি জানতে পারেন, সোহাগ ভারতে আটক হয়েছেন। কী কারণে তিনি সীমান্ত অতিক্রম করেছেন তা জানা নেই। বর্তমানে ভাইয়ের খোঁজে তিনি চৌদ্দঘড়ি বাজার এলাকায় অবস্থান করছেন।

নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার ইউনিয়নের একজন এবং বলদিয়া ইউনিয়নের আরেক যুবক সীমান্ত অতিক্রম করলে বিএসএফ তাদের আটক করেছে বলে জানা গেছে।

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক বলেন, দুই যুবক আটক হওয়ার বিষয়টি জানা গেছে। তাদের ফেরত আনার জন্য বিকেলে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল