‘আইফোন লাগলে আইফোন নে, নতুন করে কমিটি দে’

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
রাঙামাটি জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত আংশিক কমিটি ঘিরে নেতাকর্মীদের একাংশের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। শনিবার (২ মে) রাতে ২৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়। পদ বণ্টনে অনিয়ম, অর্থের বিনিময়ে দায়িত্ব প্রদান এবং বিবাহিত ও অছাত্রদের কমিটিতে অন্তর্ভুক্তির অভিযোগ তুলে কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তারা।

ক্ষুব্ধ নেতাকর্মীদের অভিযোগ, সাধারণ সম্পাদক পদে এমন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। এছাড়া কমিটিতে অছাত্র ও বিবাহিতদের অন্তর্ভুক্তিকেও তারা বিতর্কিত হিসেবে উল্লেখ করেন।

এরই ধারাবাহিকতায় রবিবার সকালে পৌরসভা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাঠালতলি বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অর্থের বিনিময়ে কমিটি গঠনের অভিযোগ তোলেন এবং বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ‘আইফোন লাগলে আইফোন নে, নতুন করে কমিটি দে’ স্লোগানটি বিশেষভাবে আলোচনায় আসে।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, 'দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল