সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় বসা নিয়ে সহযাত্রীর কিল-ঘুষিতে নিহত ১
স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ মিয়া নদী পথে নৌকা দিয়ে মেয়ের বাড়ি যাচ্ছিলেন। চলাচলের সময় নৌকার নিচে বসতে গেলে বসার জায়গা নিয়ে হানিফ মিয়ার সঙ্গে মহল্লা গ্রামের এলেম খাঁর মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় এলেম খাঁর কিল-ঘুষিতে গুরুতর আহত হন হানিফ মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবীনগরে আগুনে পুড়ে নিঃস্ব পরিবার, নগদ সহায়তা দিলেন এমপি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরের আসবাবপত্র, নগদ অর্থ ও মূল্যবান সামগ্রীসহ সবকিছু আগুনে ভস্মীভূত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটি নিঃস্ব হয়ে পড়ে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন এবং ভবিষ্যতে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
কেরাণীগঞ্জে ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক
কেরাণীগঞ্জ-এ অভিযান চালিয়ে আনুমানিক ২ লাখ টাকা মূল্যের ৪৫ বোতল ফেনসিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।র্যাব সূত্রে জানা যায়, রোববার (১৯ এপ্রিল ২০২৬) বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে দক্ষিণ কেরাণীগঞ্জ থানা-র ধলেশ্বরী টোলপ্লাজা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০-এর সিপিসি-১ (যাত্রাবাড়ী) এর একটি দল পরিকল্পিতভাবে অভিযান চালিয়ে মোছা. মাহফুজা খাতুন (২৮) নামে এক নারীকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা।
মিরসরাইয়ে উদয়নের বৃত্তি, সম্মাননা ও পুরস্কার বিতরণ
মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫-এর বৃত্তি প্রদান, সনদপত্র বিতরণ, মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান, অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ সহায়তা এবং উদয়ন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার (২ মে) দিনব্যাপী করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
গণভোটের বিষয়ে ‘যে যায় লঙ্কায়, সেই হয় রাবণ’: গোলাম রসুল এমপি
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ১১ দলীয় জোট। রোববার বিকেলে শহরের ঈদগাহ ময়দান রোডে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আমির ও যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।
নাগেশ্বরীতে ক্লিনিকে রোগী মৃত্যুর ঘটনায় ৬ লাখে রফাদফা, ক্লিনিক বন্ধের ঘোষণা
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সেন্ট্রাল ক্লিনিকে রোগীর মৃত্যুর ঘটনায় ৬ লাখ টাকা দেওয়ার মাধ্যমে সমঝোতা হয়েছে। এ ঘটনার পর ক্লিনিকটির অপারেশন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে ডায়াগনস্টিক বিভাগের কার্যক্রম চালু থাকবে। রোববার দুপুরে রোগীর স্বজনদের বাড়িতে বিএনপি ও জামায়াত নেতাদের উপস্থিতিতে এই রফাদফা হয় বলে জানা গেছে। পরে সন্ধ্যায় ক্লিনিক কর্তৃপক্ষ অপারেশন বিভাগ বন্ধের নোটিশ দেয়।
সাংবাদিককে প্রাণনাশের হুমকি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় জিডি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি করেছেন। ভুক্তভোগী মো. মামুন উদ্দিন রাফী দীর্ঘদিন ধরে নোয়াখালী জেলায় সাংবাদিকতা করছেন। বর্তমানে তিনি দৈনিক প্রতিদিনের কাগজের নোয়াখালী প্রতিনিধি এবং দ্য ঢাকা নিউজের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত।
মিরসরাইয়ে ফুটবল উৎসব ক্রীড়া সংবর্ধনার ট্রফি উন্মোচন
‘ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা’—এই স্লোগানে মিরসরাই ফুটবল উৎসব ও ক্রীড়া সংবর্ধনা-২০২৬-এর ট্রফি উন্মোচন করা হয়েছে। রবিবার (৩ মে) সকালে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদল, মিরসরাই উপজেলা শাখার আয়োজনে এ ট্রফি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী।
মুরাদনগরে কিশোর দিয়ে মাদক কিনতে পাঠানোর অভিযোগ, ভিডিও ভাইরাল
কুমিল্লার মুরাদনগরে কিশোরদের দিয়ে মাদক ক্রয়ের অভিযোগে একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে মোচাগড়া ইউনিয়নের ভবানীপুর এলাকার দুই কিশোরকে মাদক কিনতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হতে দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ভবানীপুর এলাকার আক্কাস নামের এক ব্যক্তির মেয়ের নির্দেশে ওই দুই কিশোরকে ইয়াবা সংগ্রহের জন্য মোচাগড়া গ্রামে পাঠানো হয়েছিল বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী তাদের হাতেনাতে আটক করে। এ সময় ঘটনাটির ভিডিও ধারণ করা হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
দক্ষিণ আফ্রিকায় প্রকাশ্যে গুলিতে বাংলাদেশি যুবক নিহত
পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকার নিউক্যাসল শহরে ব্যবসা করে আসছিলেন সুমন। শনিবার বিকেলে নিজ গাড়ির ভেতরে থাকা অবস্থায় একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কী কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। জানা যায়, তিন বছর আগে দেশে এসে বিয়ে করেছিলেন সুমন। তার দুই বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
চার মাস পর নবীনগরে ৩ পুলিশ কর্মকর্তার বদলি কার্যকর
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার তিন পুলিশ কর্মকর্তার বদলির প্রজ্ঞাপন জারি হওয়ার চার মাস পর অবশেষে তাদের বদলি কার্যকর হয়েছে। রোববার (১২ এপ্রিল) জেলা পুলিশ সুপার আব্দুর রউফের স্বাক্ষরিত এক আদেশে এ বদলি কার্যকর করা হয়। বদলিকৃত তিন কর্মকর্তা হলেন—এসআই (নিঃ) খন্দকার মো. আজাদুল ইসলাম, যিনি কসবা থানায় পদায়ন হয়েছেন; এসআই (নিঃ) খুরশীদ আলম, ইসলামপুর পুলিশ ফাঁড়ি (বিজয়নগর); এবং এএসআই (নিঃ) প্রদীপ দাস, ২ নম্বর শহর পুলিশ ফাঁড়িতে বদলি হয়েছেন।
ঢাকার কলাবাগান থানার এসআই ৬ দিন ধরে ‘নিখোঁজ’
ঢাকার কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মো. রাকিবুল হাসান সরকার শুভ ছয় দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ২৮ এপ্রিল থানার ব্যারাক থেকে বের হওয়ার পর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে পরিবার-স্বজনদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। নিখোঁজ পুলিশ সদস্য রাকিবুল হাসান সরকার শুভ (৩২) গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বাপ্তা গ্রামের বৈরাগবাড়ি এলাকার বাসিন্দা এবং মো. মাইজুদ্দিন সরকারের ছেলে। তিনি রাজধানীর কলাবাগান থানায় কর্মরত ছিলেন।