চার মাস পর নবীনগরে ৩ পুলিশ কর্মকর্তার বদলি কার্যকর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার তিন পুলিশ কর্মকর্তার বদলির প্রজ্ঞাপন জারি হওয়ার চার মাস পর অবশেষে তাদের বদলি কার্যকর হয়েছে। রোববার (১২ এপ্রিল) জেলা পুলিশ সুপার আব্দুর রউফের স্বাক্ষরিত এক আদেশে এ বদলি কার্যকর করা হয়।

বদলিকৃত তিন কর্মকর্তা হলেন—এসআই (নিঃ) খন্দকার মো. আজাদুল ইসলাম, যিনি কসবা থানায় পদায়ন হয়েছেন; এসআই (নিঃ) খুরশীদ আলম, ইসলামপুর পুলিশ ফাঁড়ি (বিজয়নগর); এবং এএসআই (নিঃ) প্রদীপ দাস, ২ নম্বর শহর পুলিশ ফাঁড়িতে বদলি হয়েছেন।

থানা সূত্রে জানা যায়, গত বছরের ২৩ নভেম্বর জেলার অভ্যন্তরে নবীনগর থানার ছয় পুলিশ কর্মকর্তার বদলির প্রজ্ঞাপন জারি করা হয়। ৩০ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের জন্য ছাড়পত্র দেওয়ার নির্দেশ ছিল। নির্দেশনা অনুযায়ী তিন কর্মকর্তা ছাড়পত্র নিয়ে নতুন কর্মস্থলে যোগ দিলেও বাকি তিন কর্মকর্তা বদলি স্থগিতের আবেদন করে নবীনগর থানায় কর্মরত থাকেন।

দীর্ঘ চার মাসেও বদলি কার্যকর না হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়। প্রজ্ঞাপন জারির পরও ছাড়পত্র না দেওয়া এবং আবেদন করে বদলি স্থগিত রাখার ঘটনায় থানার ভেতরে-বাইরে প্রশ্নের সৃষ্টি হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে সাময়িকভাবে বদলি স্থগিত রাখা হয়েছিল।

সর্বশেষ জেলা পুলিশ সুপারের নতুন আদেশে তিন কর্মকর্তার বদলি কার্যকর হওয়ায় দীর্ঘদিনের জটিলতার অবসান হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ