শেরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল প্রবাসীর, আহত ৪

ম
মো.রাজন মিয়া (শেরপুর প্রতিনিধি)
২৮ অক্টোবর, ২০২৬ ১৩:২৯:১২

শেরপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে জুয়েল মিয়া (৪২) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার হাওড়া খানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল মিয়া নকলা উপজেলার বারোমাইশা গ্রামের বাসিন্দা। তিনি হাবুল মিয়ার ছেলে। পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, প্রায় ১৪ বছর ধরে প্রবাসে থাকা জুয়েল ২০ দিন আগে দেশে ফিরেছিলেন। মঙ্গলবার শেরপুর শহরে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শেরপুর থেকে নকলার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশা হাওড়া খানবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শেরপুরগামী একটি বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়কের পাশে একটি ড্রামট্রাক দাঁড়ানো ছিল। সংঘর্ষে অটোরিকশার যাত্রী জুয়েল ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও চার যাত্রী।

আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে নকলা পৌরসভার হিসাবরক্ষক মোহাম্মদ ফেরদৌসুর রহমানকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হিসাব সহকারী আলমগীর হোসেন নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। অন্য দুই আহত শফিকুল ইসলাম ও দুলাল মিয়া শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

নকলা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল হাসান আজাদ জানান, পৌরসভার হিসাবরক্ষক ও হিসাব সহকারীকে সঙ্গে নিয়ে তিনি মঙ্গলবার বিকেলে শেরপুর শহরে গিয়েছিলেন। পরদিন বদলিজনিত কারণে বিদায় নিতে যাওয়া তিন কর্মকর্তার জন্য উপহার কেনার উদ্দেশ্যে তাঁদের এ সফর ছিল। কাজ শেষে তিনি শহরের বাসায় ফিরে যান। পরে দুর্ঘটনার খবর পেয়ে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত চারজনের মধ্যে দুজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ থানায় নেওয়ার পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান