গণভোটের বিষয়ে ‘যে যায় লঙ্কায়, সেই হয় রাবণ’: গোলাম রসুল এমপি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ১১ দলীয় জোট। রোববার বিকেলে শহরের ঈদগাহ ময়দান রোডে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আমির ও যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের আইনজীবী সমিতি মোড়, দড়াটানা মোড় ও গাড়িখানা হয়ে চৌরাস্তায় গিয়ে শেষ হয়।

সমাবেশে অধ্যাপক গোলাম রসুল বলেন, ‘যে যায় লঙ্কায়, সেই হয় রাবণ।’ তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তা পূরণ না করে সরকার ভিন্ন পথে হাঁটছে। ৭০ শতাংশ মানুষের গণরায় ও গণভোট বাস্তবায়ন না করে তা পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। বিরোধীদল হিসেবে জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংসদ ও রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

যশোর জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. নুরুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিক, এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, আবুল হাশিম রেজা, মনিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলনের পর ২০২৪ সালের গণআন্দোলনের মাধ্যমে পরিবর্তন এলেও প্রত্যাশিত সংস্কার বাস্তবায়ন হয়নি। তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাস্তবায়নে বিলম্ব করা হচ্ছে। সুপ্রিম কোর্ট সচিবালয়, গুম কমিশন, দুর্নীতি দমন কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন ও পুলিশ কমিশনসংক্রান্ত অধ্যাদেশ সংসদে উপস্থাপন না করায় উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।

বক্তারা আরও বলেন, জনগণের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ১১ দলীয় জোট রাজপথে আন্দোলন চালিয়ে যাবে।

বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর