নাগেশ্বরীতে ক্লিনিকে রোগী মৃত্যুর ঘটনায় ৬ লাখে রফাদফা, ক্লিনিক বন্ধের ঘোষণা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সেন্ট্রাল ক্লিনিকে রোগীর মৃত্যুর ঘটনায় ৬ লাখ টাকা দেওয়ার মাধ্যমে সমঝোতা হয়েছে। এ ঘটনার পর ক্লিনিকটির অপারেশন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে ডায়াগনস্টিক বিভাগের কার্যক্রম চালু থাকবে। রোববার দুপুরে রোগীর স্বজনদের বাড়িতে বিএনপি ও জামায়াত নেতাদের উপস্থিতিতে এই রফাদফা হয় বলে জানা গেছে। পরে সন্ধ্যায় ক্লিনিক কর্তৃপক্ষ অপারেশন বিভাগ বন্ধের নোটিশ দেয়।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের ফারাসপুরা গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী মিষ্টি খাতুনের ২২ দিন আগে নাগেশ্বরী সেন্ট্রাল ক্লিনিকে সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশন করেন ডা. আমজাদ হোসেন। দুই দিন পর ওই প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

রোগীর স্বজনদের অভিযোগ, সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর জানানো হয় সিজারিয়ান অপারেশন যথাযথভাবে সম্পন্ন হয়নি এবং কাটাস্থানে ময়লা রেখে সেলাই করা হয়েছে। এরপর প্রসূতির অবস্থার অবনতি হতে থাকে। একপর্যায়ে শনিবার বিকেলে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিষ্টি খাতুন মারা যান।

এ ঘটনায় রোববার সকাল ১০টার দিকে ক্ষুব্ধ স্বজনরা নাগেশ্বরী সেন্ট্রাল ক্লিনিকের সামনে ভাঙচুর চালায়। পরে দিনভর আলোচনা শেষে বিকেলে ৬ লাখ টাকা দেওয়ার শর্তে সমঝোতা হয়।

মিষ্টি খাতুনের স্বামী আলমগীর হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান সোলায়মান আলী বলেন, আলোচনায় জামায়াত নেতা মাওলানা আব্দুল হামিদ, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজাসহ অনেকে উপস্থিত ছিলেন। তিনি জানান, ৬ লাখ টাকা দেওয়া হয়েছে বলে শুনেছেন। স্বজনরা অভিযোগ করতে চাননি বলেও জানান তিনি।

নাগেশ্বরী সেন্ট্রাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আখের আলী বলেন, রোগীর সিজারিয়ানে কোনো ত্রুটি ছিল না। পরবর্তীতে রংপুরে জরায়ু অপারেশনের পর রোগীর অবস্থা খারাপ হয়। তবে রোগীর স্বজনরা ক্লিনিকে ভাঙচুর চালায়। পরে সমঝোতার মাধ্যমে তিন লাখ টাকা দেওয়া হয়েছে এবং ক্লিনিকের অপারেশন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। ডায়াগনস্টিক কার্যক্রম চালু থাকবে।

উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা বলেন, তিনি রোগীর বাড়িতে গিয়ে অভিযোগ দায়েরের পরামর্শ দিয়েছেন। রফাদফার বিষয়ে তিনি বলেন, ৬ লাখ টাকায় সমঝোতা হয়েছে বলে শুনেছেন, তবে এ সময় তিনি উপস্থিত ছিলেন না।

এ বিষয়ে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর