সারাদেশ

‘পাঁচজনকেই শেষ করেছি, এখন পালিয়ে যাচ্ছি’ জানিয়ে  উধাও ফুরকান

‘পাঁচজনকেই শেষ করেছি, এখন পালিয়ে যাচ্ছি’ জানিয়ে উধাও ফুরকান

এরপর বাড়িতে গিয়ে স্বজনরা দেখতে পান বিভীষিকাময় দৃশ্য। ঘরের মেঝেতে পড়ে ছিল তিন শিশুর মরদেহ, জানালার গ্রিলে ঝুলছিল শারমিনের নিথর দেহ, আর বিছানায় পড়ে ছিলেন রসুল মিয়া। ঘটনাস্থল থেকে দেশীয় মদের খালি বোতল, পায়েশ ও কোমল পানীয়ের বোতল উদ্ধার করেছে পুলিশ। এছাড়া উদ্ধার হওয়া কিছু প্রিন্ট কপিতে স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও পরকীয়ার অভিযোগের তথ্য পেয়েছে তদন্তকারীরা।

২৫ জুলাই, ২০২৬
তিস্তার ভাঙন রোধে মানববন্ধন ও সমাবেশ

তিস্তার ভাঙন রোধে মানববন্ধন ও সমাবেশ

তিস্তা নদীর ভাঙনে বসতভিটা ও আবাদি জমি হারানো ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের পলাশপুর গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন এলাকাবাসী। শনিবার দুপুরে জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের উদ্যোগে তিস্তা নদীর তীরবর্তী পলাশপুর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ভাঙনকবলিত মানুষসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

২৫ জুলাই, ২০২৬
সাধারণ সভা এবং নির্বাচনের দাবিতে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

সাধারণ সভা এবং নির্বাচনের দাবিতে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

কর্মসূচিতে বক্তব্য রাখেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক ও সিনিয়র ড্রাইভার মুকুল মিয়া। তিনি বলেন, 'দীর্ঘদিন ধরে আমরা বঞ্চিত। শ্রমিকদের অধিকার নিয়ে কেউ কথা বলছে না। দ্রুত নির্বাচন না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যাব।' আরেক শ্রমিক নেতা নুর হোসেন বলেন, 'ইউনিয়নকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হচ্ছে। শ্রমিকদের কণ্ঠরোধ করা হচ্ছে। আমরা ন্যায্য ভোটাধিকার চাই।'

২৫ জুলাই, ২০২৬
তিন সন্তানকে বাঁচিয়ে আগুনে পুড়ে মারা গেলেন স্বামী–স্ত্রী

তিন সন্তানকে বাঁচিয়ে আগুনে পুড়ে মারা গেলেন স্বামী–স্ত্রী

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ আবদুস সালাম শিকদার ও নাসিমা বেগমের টিনশেড ও কাঠের তৈরি বাড়িটিতে আগুন লাগে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে দম্পতির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় দম্পতি কোনোভাবে তাদের তিন সন্তানকে ঘর থেকে বের করে নিরাপদ স্থানে পৌঁছে দেন। কিন্তু নিজেরা বের হতে না পারায় আগুনের মধ্যেই আটকে পড়েন তারা। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

২৫ জুলাই, ২০২৬
একবার উচ্ছেদ, আবার নির্মাণ—দুই প্রভাবশালী পক্ষের দ্বন্দ্বে অস্থির বাজার

একবার উচ্ছেদ, আবার নির্মাণ—দুই প্রভাবশালী পক্ষের দ্বন্দ্বে অস্থির বাজার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বাঙ্গরা বাজার এখন দখল ও উচ্ছেদের অন্তহীন চক্রে বন্দি হয়ে পড়েছে। শত বছরের পুরোনো এই বাজারে প্রতিদিন ৪০ থেকে ৫০টি গ্রামের মানুষের সমাগম ঘটে। এটি স্থানীয় অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। তবে দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা প্রায় ৬০০ দোকানকে ঘিরে চলছে অদৃশ্য কোটি টাকার লেনদেনের অভিযোগ।

২৫ জুলাই, ২০২৬
জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে ট্রেন ও সড়ক অবরোধ

জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে ট্রেন ও সড়ক অবরোধ

এদিকে, অবরোধের কারণে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেন ৪০ মিনিট আটকা পড়ে। একইসাথে জামালপুর-মাদারগঞ্জ সড়কে চলাচল করা যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনাস্থলে পৌঁছে পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলে জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দিলে ট্রেন ও সড়ক পথে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

২৫ জুলাই, ২০২৬
গাজীপুরে এক পরিবারের ৫ জনক হত্যা: লাশগুলোর ওপরে চিরকুট, কী লেখা ছিল তাতে

গাজীপুরে এক পরিবারের ৫ জনক হত্যা: লাশগুলোর ওপরে চিরকুট, কী লেখা ছিল তাতে

গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগপত্রটি আদৌ থানায় আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছিল কি না, নাকি এটি শুধুই একটি লিখিত চিরকুট—তা খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগে ফোরকান মিয়া দাবি করেন, তার স্ত্রী শারমিন খানম তার উপার্জিত ১০ লাখ টাকা আত্মসাৎ করে বাবার বাড়িতে জমি ক্রয় করেন। একই সঙ্গে তিনি তার খালাতো ভাই রাজু আহমেদের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন বলেও লিখিত অভিযোগে উল্লেখ করা হয়।

২৫ জুলাই, ২০২৬
সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী নিহত

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী নিহত

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শুক্রবার (৮ মে) রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার প্রায় ১৫ জন বাংলাদেশি চোরাকারবারী ভারতীয় চোরাকারবারীদের সহযোগিতায় চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে ধজনগর-পাথারিয়াদ্বার এলাকায় প্রবেশ করে। পরে ভারত থেকে চোরাচালানি মালামাল নিয়ে ফেরার সময় ৪৯ বিএসএফ ব্যাটালিয়নের পাথারিয়াদ্বার ক্যাম্পের টহল দল তাদের বাধা দেয়। এ সময় বিএসএফ সদস্যদের সঙ্গে বাংলাদেশি চোরাকারবারীদের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।

২৫ জুলাই, ২০২৬
অভয়নগরে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জেলা আ.লীগ সভাপতি মিলন ‘শোন অ্যারেস্ট’

অভয়নগরে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জেলা আ.লীগ সভাপতি মিলন ‘শোন অ্যারেস্ট’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যশোরের অভয়নগরে গুলিবর্ষণ, বোমা হামলা ও দোকানপাট ভাঙচুরের মামলায় যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। রোববার (১২ এপ্রিল) মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফুল আলমের আবেদনের প্রেক্ষিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহাবুবা শারমিন এই আদেশ প্রদান করেন।

২৫ জুলাই, ২০২৬
মুরাদনগরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

মুরাদনগরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

কুমিল্লার মুরাদনগরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এরশাদ মিয়ার ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী। শনিবার বিকেলে উপজেলার গাজীরহাট–শ্রীকাইল সড়কের বলিঘর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

২৫ জুলাই, ২০২৬
কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের ঘটনাকে কেন্দ্র করে নগরীর শাসনগাছা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রতিবাদে দলীয় নেতা-কর্মীদের থানা ঘেরাও এবং পরিবহনশ্রমিকদের অবরোধে বন্ধ হয়ে গেছে বাস চলাচল। রোববার দুপুরে আটকের প্রতিবাদে নেতা-কর্মীরা কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করেন। একই সময়ে শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করেন পরিবহনশ্রমিকেরা, ফলে সেখান থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায়।

২৫ জুলাই, ২০২৬
মিরসরাইয়ে ২২৫ শিক্ষার্থীকে বৃত্তি দিলো শিক্ষক ফেডারেশন

মিরসরাইয়ে ২২৫ শিক্ষার্থীকে বৃত্তি দিলো শিক্ষক ফেডারেশন

চট্টগ্রামের মিরসরাইয়ে শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পুরস্কার ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি ছিলেন মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে